যুবদল নেতা জাকির গ্রেপ্তার

চেক ডিজঅনার মামলায় এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি দুমকি উপজেলা যুবদলের সহ-সভাপতি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে দুমকি থানা পুলিশ। বুধবার (১০ জুন) রাত ৯টার দিকে উপজেলার থানা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুমকি থানার এসআই সজিবের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আদালত সূত্রে জানা যায়, সিআর মামলা নং-১০৯/১৭ এর রায়ে জাকির হোসেনকে (পিতা: সেকান্দার আলী হাং, সাং: হাওলাদার বাড়ি, জামলা, থানা: দুমকি, জেলা: পটুয়াখালী) এক বছরের কারাদণ্ড এবং চেকে বর্ণিত অর্থের সমপরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন দুমকি উপজেলা যুবদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আদালতের পরোয়ানা জারি হওয়ার পরও তিনি নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ ও মিটিং-মিছিলে অংশগ্রহণ করতেন। সম্প্রতি দুমকি উপজেলার নবাগত এক কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর অনুষ্ঠানেও তাকে প্রকাশ্যে দেখা যায়। এ কারণে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দেয়, প্রকাশ্যে চলাফেরা করলেও কেন দ

যুবদল নেতা জাকির গ্রেপ্তার
চেক ডিজঅনার মামলায় এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি দুমকি উপজেলা যুবদলের সহ-সভাপতি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে দুমকি থানা পুলিশ। বুধবার (১০ জুন) রাত ৯টার দিকে উপজেলার থানা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুমকি থানার এসআই সজিবের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আদালত সূত্রে জানা যায়, সিআর মামলা নং-১০৯/১৭ এর রায়ে জাকির হোসেনকে (পিতা: সেকান্দার আলী হাং, সাং: হাওলাদার বাড়ি, জামলা, থানা: দুমকি, জেলা: পটুয়াখালী) এক বছরের কারাদণ্ড এবং চেকে বর্ণিত অর্থের সমপরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন দুমকি উপজেলা যুবদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আদালতের পরোয়ানা জারি হওয়ার পরও তিনি নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ ও মিটিং-মিছিলে অংশগ্রহণ করতেন। সম্প্রতি দুমকি উপজেলার নবাগত এক কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর অনুষ্ঠানেও তাকে প্রকাশ্যে দেখা যায়। এ কারণে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দেয়, প্রকাশ্যে চলাফেরা করলেও কেন দীর্ঘদিন তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, জাকির হোসেন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এবং চেকে উল্লিখিত অর্থদণ্ডে দণ্ডিত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow