যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতাকর্মী কারাগারে

জামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মোস্তাফিজুর রহমান শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা হলেন— ইসলামপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোহন মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডিজে বাবু, পৌর যুবলীগের সদস্য উজ্জ্বল এবং পার্থশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সোহেল মেম্বার। জানা গেছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর ইসলামপুর উপজেলার গোয়ালেরচর সভারচর গ্রামের মো. হাফিজুর রহমান বাদী হয়ে ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। সেই মামলায় চারজন ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২৮ নেতাকর্মী রয়েছেন। এছাড়াও মামলায় ২০০/২২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ইসলামপুর থানা পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। রোববার ছয়জন আসামি জামিন চেয়ে আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। কোর্ট পরিদর্শক মো. আবুল হোসেন বলেন, নাশকতার মামলায় আসামির

যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতাকর্মী কারাগারে
জামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মোস্তাফিজুর রহমান শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা হলেন— ইসলামপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোহন মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডিজে বাবু, পৌর যুবলীগের সদস্য উজ্জ্বল এবং পার্থশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সোহেল মেম্বার। জানা গেছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর ইসলামপুর উপজেলার গোয়ালেরচর সভারচর গ্রামের মো. হাফিজুর রহমান বাদী হয়ে ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। সেই মামলায় চারজন ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২৮ নেতাকর্মী রয়েছেন। এছাড়াও মামলায় ২০০/২২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ইসলামপুর থানা পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। রোববার ছয়জন আসামি জামিন চেয়ে আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। কোর্ট পরিদর্শক মো. আবুল হোসেন বলেন, নাশকতার মামলায় আসামিরা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow