যেখানে অনিয়ম সেখানেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি সুলতান সালাউদ্দিনের
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার পাশাপাশি যেখানে অনিয়ম পাওয়া যাবে, সেখানেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারের বিসিএস লাইভস্টক একাডেমিতে নতুন নিয়োগ পাওয়া ৪৪তম বিসিএস (পশুসম্পদ) ক্যাডার কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী অবহিতকরণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
What's Your Reaction?
