যেখানে ভালো কাজ সেখানেই তারেক রহমান: ডিএনসিসি প্রশাসক 

উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, যেখানে ভালো কাজ সেখানেই তারেক রহমান। প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়ন শুরু হয়ে গেছে। আগামীদিনে ইতিহাস রচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  রোববার (১৯ এপ্রিল) রাতে রাজধানীর পশ্চিম ভাষানটেক এলাকায় এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন অঞ্চল-২ এর অধীন ১৫ নং ওয়ার্ডের ভাষানটেক বস্তিতে স্থাপিত সোলার বেজড এল.ই.ডি স্ট্রিট লাইটের উদ্বোধন হয়।  শফিকুল ইসলাম খান বলেন, সরকারের বয়স মাত্র ২ মাস। আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম তার অনেকগুলো বাস্তবায়ন হয়ে গেছে। ফ্যামিলি কার্ড হয়েছে, কৃষক কার্ড, ইমাম মোয়াজ্জেমদের ভাতার ব্যবস্থা করা হয়েছে। অঙ্গীকার কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ নেই। সরকারের আয়ের উৎস খুব সীমিত জানিয়ে তিনি বলেন, সিটি করপোরেশনে জনগণের হোল্ডিং ট্যক্স, বিজ্ঞাপনের রাজস্ব দিয়ে পরিচালিত হয়। এই লাইটগুলো সবার। এটা রক্ষণাবেক্ষণ আপনারা করবেন। আগামীতে আপনাদের জন্য আরও উন্নয়ন অপেক্ষা করছে। এসময় তিনি ভাষানটেকের রাস্তাঘাট ঠিক করা ও অত্র এলাকার পান

যেখানে ভালো কাজ সেখানেই তারেক রহমান: ডিএনসিসি প্রশাসক 

উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, যেখানে ভালো কাজ সেখানেই তারেক রহমান। প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়ন শুরু হয়ে গেছে। আগামীদিনে ইতিহাস রচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রোববার (১৯ এপ্রিল) রাতে রাজধানীর পশ্চিম ভাষানটেক এলাকায় এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন অঞ্চল-২ এর অধীন ১৫ নং ওয়ার্ডের ভাষানটেক বস্তিতে স্থাপিত সোলার বেজড এল.ই.ডি স্ট্রিট লাইটের উদ্বোধন হয়। 

শফিকুল ইসলাম খান বলেন, সরকারের বয়স মাত্র ২ মাস। আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম তার অনেকগুলো বাস্তবায়ন হয়ে গেছে। ফ্যামিলি কার্ড হয়েছে, কৃষক কার্ড, ইমাম মোয়াজ্জেমদের ভাতার ব্যবস্থা করা হয়েছে। অঙ্গীকার কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ নেই।

সরকারের আয়ের উৎস খুব সীমিত জানিয়ে তিনি বলেন, সিটি করপোরেশনে জনগণের হোল্ডিং ট্যক্স, বিজ্ঞাপনের রাজস্ব দিয়ে পরিচালিত হয়। এই লাইটগুলো সবার। এটা রক্ষণাবেক্ষণ আপনারা করবেন। আগামীতে আপনাদের জন্য আরও উন্নয়ন অপেক্ষা করছে।

এসময় তিনি ভাষানটেকের রাস্তাঘাট ঠিক করা ও অত্র এলাকার পানির সমস্যার সমাধান করা হবে বলে জানান। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বারবার বলেছেন যারা হতদরিদ্র তাদের জন্য বেশি বেশি কাজ করতে হবে।

এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনাদের সেবার জন্য আমরা প্রস্তুত আছি। তবে পেছনের সব কিছু ভুলে যাবেন না। যারা ভালো কাজ করে তাদের সঙ্গে থাকবেন। এটাই আপনাদের প্রতি আমার আহ্বান। আশাকরি আপনারা বুঝতে পেরেছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা মো. আবদুস সাত্তার পাটোয়ারী, উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।

এসএম/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow