যেখানে যাই সবাই ফাতেমা ফুপু ডাকেন : দীপা খন্দকার

অভিনয়ের সব মাধ্যমেই সরব দীপা খন্দকার। এবারের ঈদে তার অভিনীত প্রায় ডজন খানেক নাটক প্রচার হয়েছে। অভিনয়ে বেশ প্রশংসাও কুড়াচ্ছেন এ অভিনেত্রী। এদিকে ‘এটা আমাদেরই গল্প’ নামে ধারাবাহিক নাটকে অভিনয় করেও তিনি বেশ আলোচনায় রয়েছেন। এতে তিনি ফাতিমা ফুপুর চরিত্রে অভিনয় করে পেয়েছেন বিশেষ এক পরিচিতি। অভিনেত্রী জানান, তিনি এখন জাতীয় ফুপু হয়ে গেছেন। যেখানেই যাচ্ছেন তাকে সবাই ফাতিমা ফুপু বলেই ডাকছেন। দীপা খন্দকার বলেন, ‘এ ঈদে আমার অভিনীত অনেক নাটক প্রচার হয়েছে। অনেক রকম চরিত্রে অভিনয় করেছি। একটি বা দুটি নাটকে ছোট ছোট চরিত্রেও কাজ করেছি। ছোট চরিত্র হলেও গুরুত্ব ছিল বলেই করেছি। যারা দেখেছেন তারা ভালো বলেছেন।’ ধারাবাহিকটি প্রসঙ্গে দীপা বলেন, ‘এ নাটকের জন্য প্রচুর সাড়া পাচ্ছি। এ জীবনে এত রিঅ্যাকশন কোনো নাটকের জন্য পেয়েছি কি না, জানি না। একটা চরিত্রের জন্য কতশত মানুষের ভালোবাসা ও প্রশংসা পাচ্ছি। যেখানেই যাই ফাতেমা ফুপু বলে সবাই ডাকেন।’ তিনি আরও বলেন, ‘শিল্পী হিসেবে এটা বড় পাওয়া। জাতীয় ফুপু হয়ে গেছি নাটকটি করে।’ ঈদে প্রচারিত নিজের অভিনীত সব নাটক দেখার সুযোগ পেয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে দীপা খন্দকার বলেন

যেখানে যাই সবাই ফাতেমা ফুপু ডাকেন : দীপা খন্দকার

অভিনয়ের সব মাধ্যমেই সরব দীপা খন্দকার। এবারের ঈদে তার অভিনীত প্রায় ডজন খানেক নাটক প্রচার হয়েছে। অভিনয়ে বেশ প্রশংসাও কুড়াচ্ছেন এ অভিনেত্রী। এদিকে ‘এটা আমাদেরই গল্প’ নামে ধারাবাহিক নাটকে অভিনয় করেও তিনি বেশ আলোচনায় রয়েছেন। এতে তিনি ফাতিমা ফুপুর চরিত্রে অভিনয় করে পেয়েছেন বিশেষ এক পরিচিতি। অভিনেত্রী জানান, তিনি এখন জাতীয় ফুপু হয়ে গেছেন। যেখানেই যাচ্ছেন তাকে সবাই ফাতিমা ফুপু বলেই ডাকছেন।

দীপা খন্দকার বলেন, ‘এ ঈদে আমার অভিনীত অনেক নাটক প্রচার হয়েছে। অনেক রকম চরিত্রে অভিনয় করেছি। একটি বা দুটি নাটকে ছোট ছোট চরিত্রেও কাজ করেছি। ছোট চরিত্র হলেও গুরুত্ব ছিল বলেই করেছি। যারা দেখেছেন তারা ভালো বলেছেন।’

ধারাবাহিকটি প্রসঙ্গে দীপা বলেন, ‘এ নাটকের জন্য প্রচুর সাড়া পাচ্ছি। এ জীবনে এত রিঅ্যাকশন কোনো নাটকের জন্য পেয়েছি কি না, জানি না। একটা চরিত্রের জন্য কতশত মানুষের ভালোবাসা ও প্রশংসা পাচ্ছি। যেখানেই যাই ফাতেমা ফুপু বলে সবাই ডাকেন।’

তিনি আরও বলেন, ‘শিল্পী হিসেবে এটা বড় পাওয়া। জাতীয় ফুপু হয়ে গেছি নাটকটি করে।’ ঈদে প্রচারিত নিজের অভিনীত সব নাটক দেখার সুযোগ পেয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে দীপা খন্দকার বলেন, ‘ঈদে প্রচার হওয়া বেশ কয়েকটি নাটক দেখেছি। বাকিগুলো দেখব। অন্যদের নাটকও দেখেছি। আমার মনে হয়েছে ঈদের নাটকে ভিন্নতা এসেছে। অনেক ধরনের গল্প নিয়ে কাজ হচ্ছে।’ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow