যেভাবে তৈরি করবেন অপরাজিতা চা

প্রাকৃতিক উপায়ে শরীর ও ত্বকের যত্ন নিতে চাইলে অপরাজিতা চা হতে পারে সহজ ও কার্যকর একটি অভ্যাস। অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ এই ভেষজ চা যেমন শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে, তেমনি ত্বকের সৌন্দর্য ধরে রাখতেও সহায়তা করে। সবচেয়ে ভালো দিক হলো এই চা তৈরি করা মোটেও জটিল নয়। ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ আর অল্প সময়েই তৈরি করা যায় অপরাজিতা চা। সঠিক নিয়মে বানালে এর গুণাগুণ বজায় থাকে এবং স্বাদও হয় উপভোগ্য। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে সহজেই তৈরি করবেন অপরাজিতা চা। উপকরণ শুকনো অপরাজিতা ফুল ৫–৬টি পানি ১ কাপ মধু বা লেবুর রস (চাইলে দিতে পারেন) আরও পড়ুন: শুধু স্বাদ নয়, প্রদাহও কমায় এই ১১ চা খাবারেই লুকিয়ে আছে কিডনি সুরক্ষার চাবিকাঠি যেভাবে তৈরি করবেন প্রথমেই পানি ফুটিয়ে নিন। এরপর ফুটন্ত পানিতে অপরাজিতা ফুল দিয়ে ৫–৭ মিনিট ঢেকে রাখুন। পানি নীলচে রঙ ধারণ করলে ছেঁকে নিন। স্বাদমতো মধু বা কয়েক ফোঁটা লেবুর রস যোগ করতে পারেন। সকালে খালি পেটে বা রাতে ঘুমানোর আগে অপরাজিতা চা পান করা সবচেয়ে উপকারী। তবে দিনে এক কাপই যথেষ্ট। অতিরিক্ত পান না করাই ভালো। যদিও অপরাজিতা চা প্রাকৃতিক, তবুও পান করার আগে সর্তক থাকবেন গর্ভবতী ন

যেভাবে তৈরি করবেন অপরাজিতা চা

প্রাকৃতিক উপায়ে শরীর ও ত্বকের যত্ন নিতে চাইলে অপরাজিতা চা হতে পারে সহজ ও কার্যকর একটি অভ্যাস। অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ এই ভেষজ চা যেমন শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে, তেমনি ত্বকের সৌন্দর্য ধরে রাখতেও সহায়তা করে।

সবচেয়ে ভালো দিক হলো এই চা তৈরি করা মোটেও জটিল নয়। ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ আর অল্প সময়েই তৈরি করা যায় অপরাজিতা চা। সঠিক নিয়মে বানালে এর গুণাগুণ বজায় থাকে এবং স্বাদও হয় উপভোগ্য। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে সহজেই তৈরি করবেন অপরাজিতা চা।

উপকরণ

  • শুকনো অপরাজিতা ফুল ৫–৬টি
  • পানি ১ কাপ
  • মধু বা লেবুর রস (চাইলে দিতে পারেন)

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমেই পানি ফুটিয়ে নিন। এরপর ফুটন্ত পানিতে অপরাজিতা ফুল দিয়ে ৫–৭ মিনিট ঢেকে রাখুন। পানি নীলচে রঙ ধারণ করলে ছেঁকে নিন। স্বাদমতো মধু বা কয়েক ফোঁটা লেবুর রস যোগ করতে পারেন।

সকালে খালি পেটে বা রাতে ঘুমানোর আগে অপরাজিতা চা পান করা সবচেয়ে উপকারী। তবে দিনে এক কাপই যথেষ্ট। অতিরিক্ত পান না করাই ভালো। যদিও অপরাজিতা চা প্রাকৃতিক, তবুও পান করার আগে সর্তক থাকবেন গর্ভবতী নারী, নিয়মিত ওষুধ গ্রহণকারীরা, দীর্ঘমেয়াদি কোনো রোগে আক্রান্ত ব্যক্তিরা। আর এই
চা পান শুরু করার আগে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow