যেভাবে ফের ইরানের বিরুদ্ধে ট্রাম্পকে খেপিয়ে তুললো ইসরায়েল
ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের চলাকালেই দেশটিতে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা চালানোর পেছনে কাজ করেছে ইসরায়েলের দেওয়া এক গোপন কথিত গোয়েন্দা তথ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য তেহরান আবারও ছক কষছে- এই তথ্যকে হাতিয়ার করেই ট্রাম্পকে পুনরায় ইরানে হামলা করতে উসকে দেয় দখলদার দেশটি। এই কথিত হত্যা পরিকল্পনার খবরটি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে, দুই দেশের মধ্যে সম্প্রতি হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিটি যখন চরম চাপের মুখে, ঠিক তখনই এই ঘটনা সংঘাতের নতুন মোড় উস্কে দিল। আরও পড়ুন সিএনএন রিপোর্ট / সামরিক প্রস্তুতি রেখেই আপাতত কূটনৈতিক পথে হাঁটছে যুক্তরাষ্ট্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ইরান কর্তৃক ট্রাম্পকে গুপ্তহত্যার এই পরিকল্পনার নতুন সতর্কবার্তাটি চলতি সপ্তাহে এসেছে। তবে অন্য একটি সূত্র দাবি করেছে, মার্কিন গোয়েন্দারা গত কয়েক সপ্তাহ ধরেই তেহরানের এমন পরিকল্পনার আভাস পাচ্ছিল, কিন্তু ইসরায়েলের দেওয়া এবারের তথ্যটি সম্পূর্ণ নতুন ও এতে একটি সুনির্দিষ্ট ষড়যন্ত্রের ব
ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের চলাকালেই দেশটিতে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা চালানোর পেছনে কাজ করেছে ইসরায়েলের দেওয়া এক গোপন কথিত গোয়েন্দা তথ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য তেহরান আবারও ছক কষছে- এই তথ্যকে হাতিয়ার করেই ট্রাম্পকে পুনরায় ইরানে হামলা করতে উসকে দেয় দখলদার দেশটি।
এই কথিত হত্যা পরিকল্পনার খবরটি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে, দুই দেশের মধ্যে সম্প্রতি হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিটি যখন চরম চাপের মুখে, ঠিক তখনই এই ঘটনা সংঘাতের নতুন মোড় উস্কে দিল।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ইরান কর্তৃক ট্রাম্পকে গুপ্তহত্যার এই পরিকল্পনার নতুন সতর্কবার্তাটি চলতি সপ্তাহে এসেছে। তবে অন্য একটি সূত্র দাবি করেছে, মার্কিন গোয়েন্দারা গত কয়েক সপ্তাহ ধরেই তেহরানের এমন পরিকল্পনার আভাস পাচ্ছিল, কিন্তু ইসরায়েলের দেওয়া এবারের তথ্যটি সম্পূর্ণ নতুন ও এতে একটি সুনির্দিষ্ট ষড়যন্ত্রের বিবরণ রয়েছে।
অবশ্য কিছু মার্কিন কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন যে, ইসরায়েলি গোয়েন্দা তথ্যটি মূলত ট্রাম্পের সিদ্ধান্তকে প্রভাবিত করার একটি চতুর চেষ্টা হতে পারে। কারণ ট্রাম্প তখন দ্বিধাদ্বন্দ্বে ছিলেন যে তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপ জোরদার করবেন, নাকি বিদ্যমান যুদ্ধবিরতি পরিকল্পনা বজায় রাখবেন।
ইসরায়েলের দেওয়া সতর্কবার্তাটির সুনির্দিষ্ট বিবরণ এখনো স্পষ্ট নয়। তবে সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্র নিজে এই তথ্যের সত্যতা যাচাই করেনি ও ইসরায়েলি সতর্কবার্তা পাওয়ার আগে মার্কিন প্রশাসন এটি ট্র্যাকও করছিল না।
ট্রাম্পের প্রতি ইরানের হুমকি
ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে তেহরান বহু বছর ধরেই প্রকাশ্যে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে আসছে। এমনকি, গত ২৮ ফেব্রুয়ারির মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত আলী খামেনির পরিবারের অন্যান্য সদস্যদের ও পরবর্তী সময়ে খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার মিছিলেও ইরানি শোকাহত জনতা ট্রাম্পের মৃত্যু চেয়ে স্লোগান দেয়।
স্বয়ং ডোনাল্ড ট্রাম্পও চলতি সপ্তাহে তার জীবনের প্রতি ইরানি হুমকির ইঙ্গিত দিয়েছেন। আঙ্কারায় অবস্থানকালে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তারা (ইরান) আমাকে সরিয়ে দিতে চায়। আমি তাদের প্রতিটি তালিকায় আছি। আজ সকালেও আমি দেখেছি যে আমি তাদের প্রতিটি তালিকায় রয়েছি। এ পর্যন্ত আমি কিছুটা ভাগ্যবান ছিলাম, কিন্তু এই ভাগ্য হয়তো খুব বেশিদিন স্থায়ী নাও হতে পারে।
ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের বরফ গলছে
ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে পারস্পরিক স্বার্থের ভিন্নতার কারণে ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক বেশ কিছুদিন শীতল ছিল। ইসরায়েলি নেতা তার যুদ্ধের লক্ষ্য অর্জনের জন্য লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে ছিলেন, অন্যদিকে ট্রাম্প এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করতে পারে- এমন উদ্বেগ থেকে সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজছিলেন। এরই ধারাবাহিকতায় গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
তবে বৃহস্পতিবার (৯ জুলাই) ট্রাম্প ও নেতানিয়াহু আবারও ফোনে কথা বলেছেন বলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে। তেল-আবিব দাবি করেছে, ওয়াশিংটন ও ইসরায়েল দুই দেশের মধ্যে ‘পারস্পরিক সমন্বয়’ অব্যাহত রাখতে সম্মত হয়েছে ও পারস্য উপসাগরে সাম্প্রতিক মার্কিন সামরিক কার্যক্রম সম্পর্কে ট্রাম্প নেতানিয়াহুকে নতুন আপডেট দিয়েছেন।
সূত্র: এনডিটিভি
এসএএইচ
What's Your Reaction?

