যেমন ছিল তারকাদের ঈদ লুক
ঈদ মানেই আনন্দ, উৎসব আর নিজেকে নতুনভাবে সাজিয়ে তোলার বিশেষ উপলক্ষ। আর কোরবানির ঈদে সেই সাজে যোগ হয় ঐতিহ্য, আভিজাত্য ও স্বাচ্ছন্দ্যের ছোঁয়া। প্রতি বছরের মতো এবারও দেশের শোবিজ অঙ্গনের তারকারা নিজেদের ঈদ লুকে নজর কেড়েছেন ভক্তদের। কেউ বেছে নিয়েছেন জমকালো ঐতিহ্যবাহী পোশাক, কেউ আবার ছিলেন একেবারে সিম্পল অথচ স্টাইলিশ উপস্থিতিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তাদের ঈদ উদযাপনের ছবিতে ফুটে উঠেছে ফ্যাশন, ব্যক্তিত্ব আর উৎসবের রঙিন আবহ। চলুন দেখে নেওয়া যাক, কেমন ছিল বাংলাদেশি তারকাদের এবারের কোরবানির ঈদ লুক। জনপ্রিয় অভিনেত্রীর মেহজাবীন চৌধুরীর লুক নিয়ে আলাদা করে কিছু বলার নেই। বরাবরের মতোই ভক্তদের হৃদয় কেড়েছেন এই অভিনেত্রী। ঈদের জন্য বেছে নিয়েছেন সোনালি আর্কিটেকচারাল ডিজাইনের কারুকাজ করা স্লিভলেস রয়েল ব্লু কামিজ আর ম্যাচিং ক্লাচ। শুধু তাই নয়, ফ্রেম ভাগ করে নিয়েছেন তার স্বামী আদনান আল রাজীবের সঙ্গে। এবারের ঈদে বেবি পিঙ্ক জামদানি, খোলা চুল, কাজলকালো চোখ আর মিনিমাল সাজে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তার এই সাধারণ উপস্থিতি ভক্তদের মনে গেঁথে গেছে। শেয়ার করা ছবির পোস্টে ভালোবাসা আর শ
ঈদ মানেই আনন্দ, উৎসব আর নিজেকে নতুনভাবে সাজিয়ে তোলার বিশেষ উপলক্ষ। আর কোরবানির ঈদে সেই সাজে যোগ হয় ঐতিহ্য, আভিজাত্য ও স্বাচ্ছন্দ্যের ছোঁয়া। প্রতি বছরের মতো এবারও দেশের শোবিজ অঙ্গনের তারকারা নিজেদের ঈদ লুকে নজর কেড়েছেন ভক্তদের। কেউ বেছে নিয়েছেন জমকালো ঐতিহ্যবাহী পোশাক, কেউ আবার ছিলেন একেবারে সিম্পল অথচ স্টাইলিশ উপস্থিতিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তাদের ঈদ উদযাপনের ছবিতে ফুটে উঠেছে ফ্যাশন, ব্যক্তিত্ব আর উৎসবের রঙিন আবহ। চলুন দেখে নেওয়া যাক, কেমন ছিল বাংলাদেশি তারকাদের এবারের কোরবানির ঈদ লুক।
জনপ্রিয় অভিনেত্রীর মেহজাবীন চৌধুরীর লুক নিয়ে আলাদা করে কিছু বলার নেই। বরাবরের মতোই ভক্তদের হৃদয় কেড়েছেন এই অভিনেত্রী। ঈদের জন্য বেছে নিয়েছেন সোনালি আর্কিটেকচারাল ডিজাইনের কারুকাজ করা স্লিভলেস রয়েল ব্লু কামিজ আর ম্যাচিং ক্লাচ।
শুধু তাই নয়, ফ্রেম ভাগ করে নিয়েছেন তার স্বামী আদনান আল রাজীবের সঙ্গে।
এবারের ঈদে বেবি পিঙ্ক জামদানি, খোলা চুল, কাজলকালো চোখ আর মিনিমাল সাজে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তার এই সাধারণ উপস্থিতি ভক্তদের মনে গেঁথে গেছে। শেয়ার করা ছবির পোস্টে ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীর ভক্তরা।
ছবির ক্যাপশনে অভিনেত্রী সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক’।
অভিনেত্রী স্পর্শিয়া ধরা দিয়েছেন লাল সেলুয়ার কামিজের হাস্যোজ্জ্বল লুকে। ভালোবাসা বিলিয়ে দিচ্ছেন শিশুদের মাঝে।
অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের ঈদ লুক ছিল সাদামাটা। কালো ব্লাউজ আর লাল শাড়ির সঙ্গে কানের পাশে গুঁজেছেন সাদা জবা। এই সামান্য সাজেই অসাধারণ লাগছিল তাকে।
স্ট্র্যাপলেস ব্লাউজ আরও ল্যাভেন্ডার শিফন শাড়িতে ভক্তদের অগ্রিম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী।
তার লুক যেন ভক্তদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। শেয়ার করা পোস্টে ভালোবাসা আর শুভেচ্ছা বার্তা জানাতে ভুলেনি অভিনেত্রীর ভক্তরা।
অভিনেত্রী প্রার্থনা ফারদীন দিঘীর ঈদ লুক ছিল একেবারে সাদামাটা, তবে মনমাতানো।
ফুলেল প্রিন্টের ফুলস্লিভ ড্রেস, খোলা চুল, কানে গোঁজা ফুল আর নো মেকআপ লুকেই ভক্তদের নজর কেড়েছেন তিনি।
বাঙালিয়ানা সাজে অপরূপ পড়শী। তিনি বাসন্তী জরীপাড়ের কালো শাড়ি পরেছেন পাফড স্লিভসের ম্যাচিং ব্লাউজ দিয়ে।
মেহেদি দেওয়া হাতে ম্যাজেন্টা কাজ করা সর্ষে হলুদ শারারা সেটে নজর কেড়েছেন এ সময়েরর জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। বিশেষভাবে নজর কেড়েছে তার চুলের স্টাইল।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘চাঁদ রাত’।
জেএস/
What's Your Reaction?