যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ জেলার সংসদীয় আসনের ব্যালট পেপার ছাপার কাজ শেষ হয়েছে। এসব ব্যালট পেপার সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হচ্ছে। রোববার (১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য জানা গেছে। ইসি সূত্র জানায়, পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, লক্ষ্মীপুর এবং তিন পার্বত্য জেলা—রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির সংসদীয় আসনের ব্যালট পেপার ছাপা সম্পন্ন হয়েছে। এদিকে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী পোস্টার মুদ্রণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এর আগে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। গত ২৯ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের রিটার্নিং কর্মকর্তাদের এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচার কার্যক্রম চলছে। তবে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনী প্রচারে পোস্টার ব্যবহার নিষিদ্ধ। আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রিন্টিং প্রেসগুলোকে নির্বাচনী পোস্টার মুদ্রণ ন

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ জেলার সংসদীয় আসনের ব্যালট পেপার ছাপার কাজ শেষ হয়েছে। এসব ব্যালট পেপার সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হচ্ছে। রোববার (১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য জানা গেছে। ইসি সূত্র জানায়, পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, লক্ষ্মীপুর এবং তিন পার্বত্য জেলা—রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির সংসদীয় আসনের ব্যালট পেপার ছাপা সম্পন্ন হয়েছে। এদিকে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী পোস্টার মুদ্রণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এর আগে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। গত ২৯ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের রিটার্নিং কর্মকর্তাদের এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচার কার্যক্রম চলছে। তবে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনী প্রচারে পোস্টার ব্যবহার নিষিদ্ধ। আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রিন্টিং প্রেসগুলোকে নির্বাচনী পোস্টার মুদ্রণ না করার নির্দেশনা দিতে রিটার্নিং কর্মকর্তাদের বলা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow