যে কারণে গ্রেফতার হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব

পর্দায় যার উপস্থিতি মানেই দর্শকের হাসির বন্যা বয়ে যায় বাস্তবে সেই বলিউড অভিনেতা রাজপাল যাদব এখন কারাগারে। আর্থিক ঋণসংক্রান্ত মামলায় দিল্লির তিহার জেলে আত্মসমর্পণ করেছেন জনপ্রিয় এই কমেডিয়ান। ৫ কোটি রুপি ঋণ সুদে-আসলে বেড়ে প্রায় ৯ কোটি রুপিতে পৌঁছানো এবং একাধিকবার চেক বাউন্সের ঘটনায় আদালতের নির্দেশে তাকে ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-এর প্রতিবেদন অনুযায়ী, রাজপালের এই আইনি জটিলতার সূত্রপাত প্রায় ১৬ বছর আগে। ২০১০ সালে নিজের পরিচালিত প্রথম ছবি ‘আতা পাতা লাপাতা’ নির্মাণের জন্য দিল্লির মুরলি প্রজেক্টস নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি ৫ কোটি রুপি ঋণ নেন। ২০১২ সালে ছবিটি মুক্তি পেলেও বক্স অফিসে ব্যর্থ হওয়ায় ঋণ পরিশোধে জটিলতা শুরু হয়। আদালতের নথি অনুযায়ী, গত কয়েক বছরে রাজপাল যাদব অন্তত ২০ বার আদালতকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি ঋণের টাকা পরিশোধ করবেন। কিন্তু প্রতিবারই সেই প্রতিশ্রুতি রক্ষা হয়নি। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে দিল্লির একটি আদালত চেক বাউন্স মামলায় রাজপাল ও তার স্ত্রীকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের সাজা দেন। পরে ২০২৪ সালে দিল্লি হাইকোর্ট সাজা সাময়িকভাবে স

যে কারণে গ্রেফতার হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব

পর্দায় যার উপস্থিতি মানেই দর্শকের হাসির বন্যা বয়ে যায় বাস্তবে সেই বলিউড অভিনেতা রাজপাল যাদব এখন কারাগারে। আর্থিক ঋণসংক্রান্ত মামলায় দিল্লির তিহার জেলে আত্মসমর্পণ করেছেন জনপ্রিয় এই কমেডিয়ান। ৫ কোটি রুপি ঋণ সুদে-আসলে বেড়ে প্রায় ৯ কোটি রুপিতে পৌঁছানো এবং একাধিকবার চেক বাউন্সের ঘটনায় আদালতের নির্দেশে তাকে ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-এর প্রতিবেদন অনুযায়ী, রাজপালের এই আইনি জটিলতার সূত্রপাত প্রায় ১৬ বছর আগে। ২০১০ সালে নিজের পরিচালিত প্রথম ছবি ‘আতা পাতা লাপাতা’ নির্মাণের জন্য দিল্লির মুরলি প্রজেক্টস নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি ৫ কোটি রুপি ঋণ নেন। ২০১২ সালে ছবিটি মুক্তি পেলেও বক্স অফিসে ব্যর্থ হওয়ায় ঋণ পরিশোধে জটিলতা শুরু হয়।

আদালতের নথি অনুযায়ী, গত কয়েক বছরে রাজপাল যাদব অন্তত ২০ বার আদালতকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি ঋণের টাকা পরিশোধ করবেন। কিন্তু প্রতিবারই সেই প্রতিশ্রুতি রক্ষা হয়নি। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে দিল্লির একটি আদালত চেক বাউন্স মামলায় রাজপাল ও তার স্ত্রীকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের সাজা দেন। পরে ২০২৪ সালে দিল্লি হাইকোর্ট সাজা সাময়িকভাবে স্থগিত করে সমঝোতার সুযোগ দিয়েছিল।

আরও পড়ুন
বিজয়ের সঙ্গে বিয়ের গুঞ্জন, আলোচনায় রাশমিকার ভেঙে যাওয়া বাগদান
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানে চমক নিয়ে ফিরছেন জনি ডেপ

তবে সেই সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হন অভিনেতা। গত বছরের ডিসেম্বরে ৪০ লাখ রুপি এবং চলতি বছরের জানুয়ারিতে ২ কোটি রুপি পরিশোধের কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো অর্থ দেননি। ফলে গত ৪ ফেব্রুয়ারি তিনি আরও এক সপ্তাহ সময় চেয়ে আদালতে ক্ষমা প্রার্থনা করেন।

কিন্তু বিচারপতি স্বর্ণ কান্ত শর্মা সেই আবেদন খারিজ করে স্পষ্ট ভাষায় জানান, কেউ চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে যুক্ত হলেই তার জন্য আলাদা নিয়ম হতে পারে না। আদালতের ভাষায়, আইন সবার জন্য সমান এবং বারবার সময় নিয়েও তা অমান্য করা বিচারব্যবস্থার প্রতি ‘অসম্মান’-এর শামিল।

এর পরদিন, ৫ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে রাজপাল যাদব তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন। জেল সূত্র জানায়, তিনি বর্তমানে একজন সাধারণ কয়েদি হিসেবে ছয় মাসের কারাদণ্ড ভোগ করছেন। তাঁর আইনজীবীর দাবি, আত্মসমর্পণের পর নতুন করে আইনি প্রক্রিয়া শুরু করা হবে, যাতে ঋণের অর্থ পরিশোধ করে দ্রুত মুক্তির পথ খোঁজা যায়।

‘হাঙ্গামা’, ‘ভুলভুলাইয়া’, ‘চুপ চুপ কে’র মতো জনপ্রিয় সিনেমায় দর্শক মাতানো এই অভিনেতার এমন পরিণতিতে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই সংকটময় সময়ে বলিউডের কোনো তারকা রাজপালের পাশে দাঁড়াবেন কি না, তা নিয়েও চলছে জোর আলোচনা।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow