যে কারণে বাংলাদেশের দায়িত্ব ছাড়লেন শন টেইট
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেস বোলার শন টেইট। পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিষয়টি বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি জানিয়েছে, নিজের পারিবারিক পরিস্থিতি সম্পর্কে বোর্ডকে অবহিত করার পর শন টেইট দায়িত্বে থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে তিনি কম সময়ের জন্য দায়িত্ব পালনের প্রস্তাব দিয়েছিলেন। পরে উভয় পক্ষের আলোচনায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোই সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হয়। পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫ সালের মে মাসে বাংলাদেশ জাতীয় দলের সাপোর্ট স্টাফে যোগ দেন টেইট। দায়িত্ব পালনের সময় দেশের পেস বোলিং শক্তির বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখেন তিনি। ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা বাংলাদেশের পেস আক্রমণকে আরও ধারালো করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। তার অধীনে ফাস্ট বোলাররা নিজেদের দক্ষতা, ধারাবাহিকতা এবং বিভিন্ন সংস্করণে কার্যকারিতা আরও বাড়াতে সক্ষম হয়েছেন। এসকেডি/আইএন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেস বোলার শন টেইট। পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বিষয়টি বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি জানিয়েছে, নিজের পারিবারিক পরিস্থিতি সম্পর্কে বোর্ডকে অবহিত করার পর শন টেইট দায়িত্বে থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে তিনি কম সময়ের জন্য দায়িত্ব পালনের প্রস্তাব দিয়েছিলেন। পরে উভয় পক্ষের আলোচনায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোই সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হয়। পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৫ সালের মে মাসে বাংলাদেশ জাতীয় দলের সাপোর্ট স্টাফে যোগ দেন টেইট। দায়িত্ব পালনের সময় দেশের পেস বোলিং শক্তির বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখেন তিনি।
ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা বাংলাদেশের পেস আক্রমণকে আরও ধারালো করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। তার অধীনে ফাস্ট বোলাররা নিজেদের দক্ষতা, ধারাবাহিকতা এবং বিভিন্ন সংস্করণে কার্যকারিতা আরও বাড়াতে সক্ষম হয়েছেন।
এসকেডি/আইএন
What's Your Reaction?