যে কারণে স্কোয়াডে কোনো পরিবর্তন আনেননি হাবিবুল বাশাররা

দায়িত্ব নেওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য প্রথম দল ঘোষণা করেছে হাবিবুল বাশারের নির্বাচক প্যানেল। পাকিস্তান সিরিজে গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেলের দেওয়া স্কোয়াডই রেখে দিয়েছেন বাশার-নাঈম ইসলামরা। দল ঘোষণা শেষে স্কোয়াডে পরিবর্তন না আনার বিষয়ে ব্যাখা দেন নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন। শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেন নির্বাচকরা। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে ২-১ ব্যবধানে জয় পাওয়া স্কোয়াডের উপরই ভরসা রেখেছেন নতুন ৪ নির্বাচক হাবিবুল বাশার, নাঈম ইসলাম, হাসিবুল ইসলাম শান্ত ও নাদিফ চৌধুরী। অপরিবর্তিত স্কোয়াড দেওয়ার ব্যাখ্যায় হাবিবুল বাশার বলেন, ‘আমরা যখন দলটা দেখেছি, তখন মনে হয়েছে আমাদের শেষ সিরিজটা সফল ছিল। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং সেখানে কিছু খেলোয়াড় হয়তো একাদশে সুযোগ পায়নি। কিছু খেলোয়াড় নতুন এসেছে। আমাদের নীতি হচ্ছে, যখন কেউ দলে আসবে তাকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। যারা খেলেছে তারা খারাপ খেলেনি। আমরা ধারাবাহিকতায় বিশ্বাস করতে চাই, যার জন্য এই সিরিজে আমরা দলে পরিবর্তন করিনি।’ স্

যে কারণে স্কোয়াডে কোনো পরিবর্তন আনেননি হাবিবুল বাশাররা

দায়িত্ব নেওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য প্রথম দল ঘোষণা করেছে হাবিবুল বাশারের নির্বাচক প্যানেল। পাকিস্তান সিরিজে গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেলের দেওয়া স্কোয়াডই রেখে দিয়েছেন বাশার-নাঈম ইসলামরা। দল ঘোষণা শেষে স্কোয়াডে পরিবর্তন না আনার বিষয়ে ব্যাখা দেন নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন।

শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেন নির্বাচকরা। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে ২-১ ব্যবধানে জয় পাওয়া স্কোয়াডের উপরই ভরসা রেখেছেন নতুন ৪ নির্বাচক হাবিবুল বাশার, নাঈম ইসলাম, হাসিবুল ইসলাম শান্ত ও নাদিফ চৌধুরী।

অপরিবর্তিত স্কোয়াড দেওয়ার ব্যাখ্যায় হাবিবুল বাশার বলেন, ‘আমরা যখন দলটা দেখেছি, তখন মনে হয়েছে আমাদের শেষ সিরিজটা সফল ছিল। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং সেখানে কিছু খেলোয়াড় হয়তো একাদশে সুযোগ পায়নি। কিছু খেলোয়াড় নতুন এসেছে। আমাদের নীতি হচ্ছে, যখন কেউ দলে আসবে তাকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। যারা খেলেছে তারা খারাপ খেলেনি। আমরা ধারাবাহিকতায় বিশ্বাস করতে চাই, যার জন্য এই সিরিজে আমরা দলে পরিবর্তন করিনি।’

স্কোয়াডে রোটেশন নীতির প্রশ্নে তিনি বলেন, ‘পেস বোলিং বিভাগে আমাদের অনেক বিকল্প আছে। সেখানে রোটেশন করলে আমরা খুব একটা কিছু হারাচ্ছি না। ইনজুরি ব্যবস্থাপনার জন্য আমরা পেসারদের ঘুরিয়ে খেলাব। কিন্তু টপ অর্ডার এবং মিডল অর্ডারে আমাদের স্থিরতা দরকার। সেখানে আমাদের আরও কাজ করতে হবে।’

আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে হবে ওয়ানডে বিশ্বকাপ। সেই আসরের প্রস্তুতি নিয়ে নির্বাচক প্যানেলের চেয়ারম্যান বলেন, ‘প্রস্তুতির ঘাটতি হবে বলে আমার মনে হয় না। বিশ্বকাপের আগে আমরা অনেকগুলো সিরিজ খেলব। বিশ্বকাপের কন্ডিশন সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা আছে। আমরা চাই ছয় মাসের মধ্যে আমাদের বিশ্বকাপ দলটা সেটেল করে ফেলতে।’

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow