যে কোনো সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জনগণের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে ধরনের সমস্যা রয়েছে তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ সমস্যাগুলো দ্রুত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হচ্ছে এবং অন্যান্য বিভাগের সমস্যাগুলো সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। সোমবার (৯ মার্চ) দাগনভূঞায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সব ধরনের সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। শুরুতে অনেক ফোনকল আসলেও এখন তা অনেক কমে গেছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে, মানুষের উত্থাপিত সমস্যাগুলো ধীরে ধীরে সমাধানের পথে এগোচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও মানুষ এই পদ্ধতিতে তাদের সমস্যাগুলো জানাবেন এবং সংশ্লিষ্টরা সেগুলো সমাধানে কাজ করবেন। মন্ত্রী বলেন, দাগনভূঞায় চাঁদাবাজির কারণে একটি রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে। বিষয়টি ইতোমধ্যে থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। পুনরায় কাজটি দ্রুত শুরু হবে। দাগনভূঞার অন্যতম সমস্যা হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা ও ফায়ার সার্ভিসের বিষ

যে কোনো সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জনগণের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে ধরনের সমস্যা রয়েছে তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ সমস্যাগুলো দ্রুত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হচ্ছে এবং অন্যান্য বিভাগের সমস্যাগুলো সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার (৯ মার্চ) দাগনভূঞায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সব ধরনের সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। শুরুতে অনেক ফোনকল আসলেও এখন তা অনেক কমে গেছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে, মানুষের উত্থাপিত সমস্যাগুলো ধীরে ধীরে সমাধানের পথে এগোচ্ছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও মানুষ এই পদ্ধতিতে তাদের সমস্যাগুলো জানাবেন এবং সংশ্লিষ্টরা সেগুলো সমাধানে কাজ করবেন।

মন্ত্রী বলেন, দাগনভূঞায় চাঁদাবাজির কারণে একটি রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে। বিষয়টি ইতোমধ্যে থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। পুনরায় কাজটি দ্রুত শুরু হবে।

দাগনভূঞার অন্যতম সমস্যা হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা ও ফায়ার সার্ভিসের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow