যে পথ দিয়ে যাবে রোনান-সুলিভানদের ছাদখোলা বাস

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দে ভাসছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় ট্রফি নিয়ে দেশে ফিরবে বাংলাদেশের যুবারা। রোনান-সুলিভানদের জন্য ছাদখোলা বাসে বর্ণিল সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফুটবলারদের বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে সাফজয়ী ফুটবলারদের বরণ করে নেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আমিনুল হক। এরপর ছাদখোলা বাসে শুরু হবে ফুটবলারদের শোভাযাত্রা। বাফুফের দেওয়া তথ্য অনুসারে, এই শোভাযাত্রা বিমানবন্দর থেকে শুরু হয়ে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটার গিয়ে শেষ হবে। সেখানে সাড়ে ৭টার দিকে চ্যাম্পিয়ন দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হবে। তাই সমর্থক ও সাধারণ জনগণকে শোভাযাত্রা এবং সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে বাফুফে। এদিকে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা দুবারের চ্যাম্পিয়ন দলকে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে ক্রীড়া মন্ত্রণালয়। তবে টাকার অংক এখনও জানানো হয়নি।  

যে পথ দিয়ে যাবে রোনান-সুলিভানদের ছাদখোলা বাস

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দে ভাসছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় ট্রফি নিয়ে দেশে ফিরবে বাংলাদেশের যুবারা। রোনান-সুলিভানদের জন্য ছাদখোলা বাসে বর্ণিল সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফুটবলারদের বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে সাফজয়ী ফুটবলারদের বরণ করে নেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আমিনুল হক।

এরপর ছাদখোলা বাসে শুরু হবে ফুটবলারদের শোভাযাত্রা। বাফুফের দেওয়া তথ্য অনুসারে, এই শোভাযাত্রা বিমানবন্দর থেকে শুরু হয়ে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটার গিয়ে শেষ হবে।

সেখানে সাড়ে ৭টার দিকে চ্যাম্পিয়ন দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হবে। তাই সমর্থক ও সাধারণ জনগণকে শোভাযাত্রা এবং সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে বাফুফে।

এদিকে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা দুবারের চ্যাম্পিয়ন দলকে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে ক্রীড়া মন্ত্রণালয়। তবে টাকার অংক এখনও জানানো হয়নি।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow