যে সম্মাননা পেয়ে তরুণদের উৎসর্গ করলেন ববিতা

খ্যাতিমান অভিনেত্রী ববিতা এবার আরও একটি আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৮ এপ্রিল রাজধানীর ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে ‘হুজ হু’ নামের এই সম্মাননা তুলে দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। হুজ হু প্রতিষ্ঠানটি ১৮৪৯ সাল থেকে বিশ্বজুড়ে গুণীজনদের জীবনী প্রকাশ ও সম্মাননা প্রদান করে আসছে। বাংলাদেশে ২০১৬ সাল থেকে প্রতি দুই বছর পরপর এই আয়োজন করা হচ্ছে। এর লক্ষ্য সমাজে ইতিবাচক অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া। সম্মাননা পেয়ে আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানান ববিতা। তিনি বলেন, জীবনে বহু সম্মাননা পেলেও এটি তার কাছে বিশেষ। প্রয়াত বাবার কথা স্মরণ করে তিনি জানান, এই অর্জন তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। একই সঙ্গে তিনি এই সম্মাননা দেশের তরুণ প্রজন্মকে উৎসর্গ করেছেন। অনুষ্ঠানে ববিতা ছাড়াও কৃষি, শিক্ষা, শিল্প-সাহিত্য, উদ্যোক্তা, সাংবাদিকতা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে আরও ১১ জনকে সম্মাননা দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে ইয়াসের খান চৌধুরী বলেন, এই সম্মাননা প্রাপকেরা নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বের মাধ্যমে দেশের গৌরব বাড়িয়েছেন এবং ভবিষ্যতে আরও মানুষকে

যে সম্মাননা পেয়ে তরুণদের উৎসর্গ করলেন ববিতা

খ্যাতিমান অভিনেত্রী ববিতা এবার আরও একটি আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৮ এপ্রিল রাজধানীর ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে ‘হুজ হু’ নামের এই সম্মাননা তুলে দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

হুজ হু প্রতিষ্ঠানটি ১৮৪৯ সাল থেকে বিশ্বজুড়ে গুণীজনদের জীবনী প্রকাশ ও সম্মাননা প্রদান করে আসছে। বাংলাদেশে ২০১৬ সাল থেকে প্রতি দুই বছর পরপর এই আয়োজন করা হচ্ছে। এর লক্ষ্য সমাজে ইতিবাচক অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া।

সম্মাননা পেয়ে আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানান ববিতা। তিনি বলেন, জীবনে বহু সম্মাননা পেলেও এটি তার কাছে বিশেষ। প্রয়াত বাবার কথা স্মরণ করে তিনি জানান, এই অর্জন তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। একই সঙ্গে তিনি এই সম্মাননা দেশের তরুণ প্রজন্মকে উৎসর্গ করেছেন।

অনুষ্ঠানে ববিতা ছাড়াও কৃষি, শিক্ষা, শিল্প-সাহিত্য, উদ্যোক্তা, সাংবাদিকতা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে আরও ১১ জনকে সম্মাননা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াসের খান চৌধুরী বলেন, এই সম্মাননা প্রাপকেরা নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বের মাধ্যমে দেশের গৌরব বাড়িয়েছেন এবং ভবিষ্যতে আরও মানুষকে অনুপ্রাণিত করবেন।

উল্লেখ্য, চলতি বছরই ববিতা একুশে পদক লাভ করেছেন। দীর্ঘদিন নতুন চলচ্চিত্রে দেখা না গেলেও ভালো গল্প ও চরিত্র পেলে আবার অভিনয়ে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন এই গুণী অভিনেত্রী।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow