যে স্বপ্ন দুবার অধরা ছিল, এবার তার দুয়ারে মুশফিক
একবার নয়, দুবার টেস্ট দলে ডাক পেয়েও খেলতে পারেননি মুশফিক হাসান। চোট তার ক্যারিয়ারের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠছিল। সেই মুশফিকই আবার ডাক পেলেন টেস্ট দলে। আছেন অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াডে। ভাগ্য যেখানে আগের দুইবার তাকে হতাশ করেছে, এবার সঙ্গ দিয়েছে। নাহিদ রানার চোট দরজা খুলে দিয়েছে এই ডানহাতি পেসারের জন্য। এর আগে ২০২৪ সালে যখন টেস্ট দলে ডাক পান, তখন নাহিদ রানার জন্যই সুযোগ হয়নি তার। পরে অবশ্য ম্যাচ না খেলেই চোটের কারণে দল থেকেই ছিটকে যান তিনি। এবার সেই রানার চোটেই দলে ফিরলেন মুশফিক। আরও পড়ুন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ট্রিপল চমক টেস্ট দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত মুশফিক হাসান বারবার বলছিলেন, সুযোগ পেলে ভালো করার সর্বোচ্চ চেষ্টা করবেন। একই সঙ্গে চোটের সময়ে পাশে থাকায় বিসিবির প্রতিও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি মুশফিক। জাগো নিউজের সঙ্গে আলাপকালে টেস্ট দলে ডাক পাওয়ার প্রতিক্রিয়ায় মুশফিক বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এটা আমার জন্য বড় একটা সুযোগ। চেষ্টা করবো ভালো কিছু করার। সুযোগ পেলে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো। এটা আমার জন্য অনেক বড়
একবার নয়, দুবার টেস্ট দলে ডাক পেয়েও খেলতে পারেননি মুশফিক হাসান। চোট তার ক্যারিয়ারের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠছিল। সেই মুশফিকই আবার ডাক পেলেন টেস্ট দলে। আছেন অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াডে। ভাগ্য যেখানে আগের দুইবার তাকে হতাশ করেছে, এবার সঙ্গ দিয়েছে। নাহিদ রানার চোট দরজা খুলে দিয়েছে এই ডানহাতি পেসারের জন্য। এর আগে ২০২৪ সালে যখন টেস্ট দলে ডাক পান, তখন নাহিদ রানার জন্যই সুযোগ হয়নি তার। পরে অবশ্য ম্যাচ না খেলেই চোটের কারণে দল থেকেই ছিটকে যান তিনি। এবার সেই রানার চোটেই দলে ফিরলেন মুশফিক।
টেস্ট দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত মুশফিক হাসান বারবার বলছিলেন, সুযোগ পেলে ভালো করার সর্বোচ্চ চেষ্টা করবেন। একই সঙ্গে চোটের সময়ে পাশে থাকায় বিসিবির প্রতিও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি মুশফিক। জাগো নিউজের সঙ্গে আলাপকালে টেস্ট দলে ডাক পাওয়ার প্রতিক্রিয়ায় মুশফিক বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এটা আমার জন্য বড় একটা সুযোগ। চেষ্টা করবো ভালো কিছু করার। সুযোগ পেলে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো। এটা আমার জন্য অনেক বড় একটি মঞ্চ। ইনশাআল্লাহ এবার ভালো কিছু হবে।’
চোটের কারণে নাহিদ রানা পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন। অন্যদিকে প্রথম টেস্টে শরিফুল ইসলামের খেলাও অনিশ্চিত। এমন পরিস্থিতিতে মুশফিকের সামনে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ দেখছেন অনেকেই। এ বিষয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, সুযোগ পেলে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। সত্যি বলতে আমি অনেকদিন ধরে পরিশ্রম করছি। গত কয়েকটা সিরিজেও দলের সঙ্গে (অনুশীলনে) ছিলাম। সুযোগ পেলে ভালো করার চেষ্টা করবো।’
মুশফিক গত বছর ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফর করেছিলেন। ঐ সফরে ডারউইনে ম্যাচও খেলেছেন তিনি। বাংলাদেশ দলের প্রথম টেস্ট ওই মাঠেই। সেখানে আগে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চান মুশফিক। অস্ট্রেলিয়ার কন্ডিশন, বিশেষ করে বাউন্সি উইকেট নিয়ে মানসিক প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই তরুণ পেসার। ডারউইনে আগে খেলার অভিজ্ঞতা থাকায় সেটিকে বাড়তি সুবিধা হিসেবেই দেখছেন তিনি।
মুশফিক বলেন, ‘পরিকল্পনা তো অবশ্যই করছি। গত বছর ডারউইনে খেলেছিলাম, তাই কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা আছে। ওখানে খেলার অভিজ্ঞতাও অবশ্যই কাজে লাগবে। এখনো তো প্রথম টেস্টের আগে কয়েকদিন আছেই, আরও পরিকল্পনা করতে সুবিধা হবে।’
দল ঘোষণার আগে কিংবা পরে কোচিং স্টাফ বা অধিনায়কের সঙ্গে আলাদা কোনো আলোচনা হয়নি বলেও জানান মুশফিক। তিনি বলেন, ‘তেমন কোনো কথা হয়নি। রানিং সেশনের সময় সামান্য কথা হয়েছে।’
এবারই প্রথম টেস্ট দলে ডাক পাননি মুশফিক। এর আগে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জাতীয় দলের টেস্ট স্কোয়াডে ছিলেন তিনি। মুশফিক বলেন, ‘আগেও দুইবার ডাক পেয়েছিলাম। শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা সিরিজে ডাক পেয়েছিলাম। সত্যি বলতে বিসিবির প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই। অনেকবারই চোটে পড়েছি, শেষ মূহুর্তে ছিটকে গেছি। তবে বিসিবি আমার পাশে ছিল সবসময়।’
২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে প্রথবার টেস্টে ডাক পান মুশফিক। কিন্তু অভিষেকের দরজা খোলেনি। এরপর ২০২৪ সালের মার্চে শ্রীলংকার বিপক্ষে আবার টেস্টে সুযোগ পান মুশফিক। নাহিদ রানার জন্য তখন সুযোগ হয়নি তার। পরে চোটের কারণে সিরিজের পরের টেস্ট থেকে ছিটকে যান তিনি। এবার সুযোগ এলে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে নিজের সামর্থ্য দেখাতে মুখিয়ে আছেন এই তরুণ পেসার।
২৩ বছর বয়সী মুশফিক এখন পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছেন ১৭ ম্যাচ। যেখানে তার শিকার ৫৭ উইকেট। ইনিংসে ৩ বার নিয়েছেন ৫ উইকেট, ৭৩ রানে ৮ উইকেট ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। প্রথম দুবারে না হওয়া অভিষেক এবার হতেও পারে। সুযোগটা কতটুকু কাজে লাগাতে পারেন সেটাই দেখার।
এসকেডি/আইএন/এএসএম
What's Your Reaction?

