যে ৭ কারণে জীবনে পিছিয়ে আছেন

মুহাম্মাদ রাহাতুল ইসলাম জীবনে এগিয়ে যাওয়ার ইচ্ছা আমাদের সবারই থাকে। কিন্তু অনেক সময় দেখা যায়, অনেক পরিকল্পনা করার পরেও আমরা ঠিকঠাক এগিয়ে যেতে পারছি না বা বাকিদের চেয়ে পিছিয়ে পড়ছি। নিজেদের অজান্তেই গড়ে ওঠা কিছু অভ্যাস বা মানসিকতাই এর পেছনে দায়ী। আসুন এমন ৭টি প্রধান কারণ আলোচনা করা যাক, যেগুলো আপনার পিছিয়ে পরা বা ব্যর্থতার কারণ হতে পারে- ​১. অতিরিক্ত প্রাস্টিনেশন বা আলসেমি আজকের কাজ কাল করব-এই মানসিকতাই জীবনে পিছিয়ে পড়ার সবচেয়ে বড় কারণ। কোনো কাজ শুরু করার সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে করতে আসল সময়টাই পার হয়ে যায়। অলসতা এবং কাজ জমিয়ে রাখার অভ্যাস সাময়িক আরাম দিলেও দীর্ঘমেয়াদে আপনাকে অনেক পেছনে ফেলে দেয়। ​২. কমফোর্ট জোনে আটকে থাকা ​মানুষ যখন তার চেনা পরিবেশ ও অভ্যাসের বাইরে বের হতে ভয় পায়, তখন তার গ্রোথ বা উন্নতি থেমে যায়। নতুন কোনো চ্যালেঞ্জ না নেওয়া, রিস্ক এড়াতে চাওয়া এবং চেনা ছকের বাইরে পা না বাড়ানো আপনাকে এক জায়গাতেই স্থবির করে রাখে। মনে রাখবেন, কমফোর্ট জোনে কখনো নতুন কিছু সৃষ্টি হয় না। ​৩. ভুল মানুষের সঙ্গ ও পরিবেশ আপনার চারপাশের মানুষগুলো যদি লক্ষ্যহীন, নেতিবাচক বা সবসময় অজুহাত খোঁজার

যে ৭ কারণে জীবনে পিছিয়ে আছেন

মুহাম্মাদ রাহাতুল ইসলাম

জীবনে এগিয়ে যাওয়ার ইচ্ছা আমাদের সবারই থাকে। কিন্তু অনেক সময় দেখা যায়, অনেক পরিকল্পনা করার পরেও আমরা ঠিকঠাক এগিয়ে যেতে পারছি না বা বাকিদের চেয়ে পিছিয়ে পড়ছি। নিজেদের অজান্তেই গড়ে ওঠা কিছু অভ্যাস বা মানসিকতাই এর পেছনে দায়ী।

আসুন এমন ৭টি প্রধান কারণ আলোচনা করা যাক, যেগুলো আপনার পিছিয়ে পরা বা ব্যর্থতার কারণ হতে পারে-

​১. অতিরিক্ত প্রাস্টিনেশন বা আলসেমি

আজকের কাজ কাল করব-এই মানসিকতাই জীবনে পিছিয়ে পড়ার সবচেয়ে বড় কারণ। কোনো কাজ শুরু করার সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে করতে আসল সময়টাই পার হয়ে যায়। অলসতা এবং কাজ জমিয়ে রাখার অভ্যাস সাময়িক আরাম দিলেও দীর্ঘমেয়াদে আপনাকে অনেক পেছনে ফেলে দেয়।

​২. কমফোর্ট জোনে আটকে থাকা

​মানুষ যখন তার চেনা পরিবেশ ও অভ্যাসের বাইরে বের হতে ভয় পায়, তখন তার গ্রোথ বা উন্নতি থেমে যায়। নতুন কোনো চ্যালেঞ্জ না নেওয়া, রিস্ক এড়াতে চাওয়া এবং চেনা ছকের বাইরে পা না বাড়ানো আপনাকে এক জায়গাতেই স্থবির করে রাখে। মনে রাখবেন, কমফোর্ট জোনে কখনো নতুন কিছু সৃষ্টি হয় না।

​৩. ভুল মানুষের সঙ্গ ও পরিবেশ

আপনার চারপাশের মানুষগুলো যদি লক্ষ্যহীন, নেতিবাচক বা সবসময় অজুহাত খোঁজার মানসিকতার হয়, তবে আপনার চিন্তাভাবনাও তেমনই হয়ে যাবে। লাইফে এগিয়ে যেতে হলে এমন মেন্টর বা বন্ধুদের সঙ্গে থাকা জরুরি, যারা আপনাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করবে এবং নতুন কিছু শিখতে সাহায্য করবে।

​৪. টাইম ম্যানেজমেন্টের অভাব

দিনশেষে সবার জন্যই সময় ২৪ ঘণ্টা। যারা সফল, তারা এই সময়টাকে নিখুঁতভাবে ব্যবহার করেন। আপনার যদি কোনো দৈনিক বা সাপ্তাহিক প্ল্যান না থাকে, তবে সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং, আড্ডা বা ফালতু কাজে আপনার মূল্যবান সময় নষ্ট হবেই। সময়ের সঠিক মূল্যায়ন না করতে পারলে লাইফে পিছিয়ে পড়া অবধারিত।

​৫. স্কিল বা দক্ষতা আপগ্রেড না করা

বর্তমান পৃথিবী খুব দ্রুত বদলাচ্ছে। আপনি ৫ বছর আগে যা শিখেছেন, তা দিয়ে আজকের দিনে টিকে থাকা কঠিন। নতুন টেকনোলজি, নতুন কাজের আইডিয়া বা নিজের ফিল্ডের লেটেস্ট ট্রেন্ড সম্পর্কে যদি আপনি নিজেকে আপডেট না রাখেন, তবে খুব দ্রুতই আপনি আউটডেটেড হয়ে যাবেন। শেখা বন্ধ করলেই পিছিয়ে পড়া শুরু হয়।

​৬. অন্যের সঙ্গে নিজের তুলনা করা

সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা প্রতিনিয়ত অন্যের ‘পারফেক্ট’ জীবনের সঙ্গে নিজের রিয়েল লাইফের তুলনা করি। এই তুলনা আমাদের মধ্যে এক ধরনের হতাশা ও হীনম্মন্যতা তৈরি করে, যা কাজের এনার্জি কমিয়ে দেয়। আপনার প্রতিযোগিতা হওয়া উচিত শুধু আপনার নিজের সঙ্গে।

​৭. অ্যাকশন না নিয়ে শুধু ওভারথিংকিং করা

অনেকের মধ্যেই একটি দারুণ আইডিয়া বা প্ল্যান থাকে, কিন্তু তারা সেটা বাস্তবে রূপান্তর করতে পারেন না শুধু অতিরিক্ত ভাবনার কারণে। ‘যদি লস হয়?’, ‘লোকে কী বলবে?’, ‘যদি না পারি?’ এই ধরনের ওভারথিংকিং মানুষকে পঙ্গু করে দেয়। নিখুঁত পরিকল্পনার চেয়ে ছোট আকারে হলেও দ্রুত অ্যাকশন নেওয়া অনেক বেশি কার্যকর।

পিছিয়ে থাকা কোনো স্থায়ী সমস্যা নয়। আপনি যদি এই ৭ কারণের মধ্যে নিজের কোনো মিল খুঁজে পান, তবে আজ থেকেই ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে তা সুধরে নেওয়ার চেষ্টা শুরু করুন। কারণ, পরিবর্তনের প্রথম ধাপ হলো নিজের ভুলটা বুঝতে পারা।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow