যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল নেতা আটক
ফরিদপুরের বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান সজীবকে আটক করা হয়েছে। এ সময় তার হেফাজত থাকা একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যৌথবাহিনীর অভিযানে অবৈধ পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অবৈধ অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তার হেফাজত থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। সূত্র আরও জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সেনাবাহিনী।
ফরিদপুরের বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান সজীবকে আটক করা হয়েছে। এ সময় তার হেফাজত থাকা একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যৌথবাহিনীর অভিযানে অবৈধ পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অবৈধ অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তার হেফাজত থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
সূত্র আরও জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সেনাবাহিনী।
এদিকে, অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়েছে।
What's Your Reaction?