রংপুরে ‘ফ্যামিলি সেবা কার্ড’ উদ্বোধন

রংপুরের পীরগাছায় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘হিতৈষী’র উদ্যোগে ফ্যামিলি সেবা কার্ডের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা। উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ ও পীরগাছা সদর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা। জানা যায়, কার্ডধারীরা প্রতি মাসে ১১ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য, যার বাজারমূল্য প্রায় ১ হাজার ৩০০ টাকা, তা ১ হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন। এছাড়াও কার্ডধারীরা ডিসকাউন্ট মূল্যে চিকিৎসা সেবা, প্যাথলজি পরীক্ষা ও আইনি সহায়তা পাবেন।  পাশাপাশি বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ, ঈদে নতুন পোশাক, সেমাই ও চিনি প্রদান, মৃত্যুতে বিনামূল্যে কাফনের কাপড় সরবরাহ, সামাজিক বনায়ন ও বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমসহ নানা ধরনের সহায়তা দেওয়া হবে। সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন সুমন বলেন, এটি সরকার ঘোষিত কোনো ফ্যামিলি কার্ড নয়। সংগঠনের নিম্ন আয়ের সদস্যদের বিভিন্ন সেবা প্র

রংপুরে ‘ফ্যামিলি সেবা কার্ড’ উদ্বোধন

রংপুরের পীরগাছায় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘হিতৈষী’র উদ্যোগে ফ্যামিলি সেবা কার্ডের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা। উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ ও পীরগাছা সদর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা।

জানা যায়, কার্ডধারীরা প্রতি মাসে ১১ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য, যার বাজারমূল্য প্রায় ১ হাজার ৩০০ টাকা, তা ১ হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন। এছাড়াও কার্ডধারীরা ডিসকাউন্ট মূল্যে চিকিৎসা সেবা, প্যাথলজি পরীক্ষা ও আইনি সহায়তা পাবেন। 
পাশাপাশি বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ, ঈদে নতুন পোশাক, সেমাই ও চিনি প্রদান, মৃত্যুতে বিনামূল্যে কাফনের কাপড় সরবরাহ, সামাজিক বনায়ন ও বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমসহ নানা ধরনের সহায়তা দেওয়া হবে।


সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন সুমন বলেন, এটি সরকার ঘোষিত কোনো ফ্যামিলি কার্ড নয়। সংগঠনের নিম্ন আয়ের সদস্যদের বিভিন্ন সেবা প্রাপ্তি নিশ্চিত করতে প্রণীত একটি বিশেষ কার্ড।

তিনি আরও বলেন, হিতৈষী ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। এক বছর আগে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সদস্যদের মাঝে ‘ফ্যামিলি সেবা কার্ড’ বিতরণের ঘোষণা দেওয়া হয়েছিল। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হলো।

দ্বিতীয় পর্বে কার্ডধারীদের মাঝে পণ্য বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আফছার আলী।

উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন মন্ডল ও পীরগাছা সরকারি কলেজের প্রভাষক মঞ্জুরুল আলম বিপু।

অনুষ্ঠানে বক্তারা সরকারি সেবার বাইরে হিতৈষী সংগঠনের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow