রণবীরকে হুমকির নেপথ্যে হ্যারি বক্সার

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের ফোনে হঠাৎ ভয়ংকর হুমকির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রণবীরের কাছে আসে একটি ভয়েস নোট, যেখানে ১০ কোটি রুপি দাবি করা হয়। ঘটনার তদন্তে এখন মাঠে নেমেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। হুমকির পরই বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে রণবীর-দীপিকা পাড়ুকোন দম্পতির বাংলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। পুলিশি সূত্রে খবর, এই হুমকির নেপথ্যে রয়েছেন কুখ্যাত গ্যাংস্টার ‘হ্যারি বক্সার’। তার আসল নাম হরি চাঁদ। জানা গেছে, বিদেশে বসে ভিপিএন ব্যবহার করে হ্যারি বক্সার বহুবার এমন হুমকি ও আতঙ্ক সৃষ্টি করেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তিনি বিষ্ণোই গ্যাংয়ের হয়ে রণবীরের কাছে ১০ কোটি রুপি দাবি করেছেন। এর আগে বলিউডের একাধিক তারকাকে নিশানা করেছে লরেন্স বিষ্ণোই-ঘনিষ্ঠ গোষ্ঠী। রোহিত শেঠির বাড়িতে হামলা, সালমান খানকে হুমকি এবং কপিল শর্মার কানাডার ক্যাফেতে গুলিচালনার ঘটনা-সবই এই গোষ্ঠীর ছায়ায় সংঘটিত। এছাড়া গত বছরের অক্টোবরে মহারাষ্ট্রের নেতা বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডেও এই গ্যাংয়ের যোগ ছিল বলে অভিযোগ। আরও পড়ুন:কুখ্যাত এপস্টেইন ও হলিউডের গোপন পার্টি

রণবীরকে হুমকির নেপথ্যে হ্যারি বক্সার

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের ফোনে হঠাৎ ভয়ংকর হুমকির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রণবীরের কাছে আসে একটি ভয়েস নোট, যেখানে ১০ কোটি রুপি দাবি করা হয়। ঘটনার তদন্তে এখন মাঠে নেমেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।

হুমকির পরই বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে রণবীর-দীপিকা পাড়ুকোন দম্পতির বাংলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

পুলিশি সূত্রে খবর, এই হুমকির নেপথ্যে রয়েছেন কুখ্যাত গ্যাংস্টার ‘হ্যারি বক্সার’। তার আসল নাম হরি চাঁদ। জানা গেছে, বিদেশে বসে ভিপিএন ব্যবহার করে হ্যারি বক্সার বহুবার এমন হুমকি ও আতঙ্ক সৃষ্টি করেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তিনি বিষ্ণোই গ্যাংয়ের হয়ে রণবীরের কাছে ১০ কোটি রুপি দাবি করেছেন।

এর আগে বলিউডের একাধিক তারকাকে নিশানা করেছে লরেন্স বিষ্ণোই-ঘনিষ্ঠ গোষ্ঠী। রোহিত শেঠির বাড়িতে হামলা, সালমান খানকে হুমকি এবং কপিল শর্মার কানাডার ক্যাফেতে গুলিচালনার ঘটনা-সবই এই গোষ্ঠীর ছায়ায় সংঘটিত। এছাড়া গত বছরের অক্টোবরে মহারাষ্ট্রের নেতা বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডেও এই গ্যাংয়ের যোগ ছিল বলে অভিযোগ।

আরও পড়ুন:
কুখ্যাত এপস্টেইন ও হলিউডের গোপন পার্টি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস 
স্ত্রীর জরায়ু অপসারণের অভিযোগে বিপাকে উদিত নারায়ণ 

মুম্বাই পুলিশ বলছে, হুমকির সঙ্গে জড়িত ‘হ্যারি বক্সার’র পরিচয় ও যোগসূত্র যাচাই করা হচ্ছে। বলিউড পাড়ায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। রণবীর সিং এবং দীপিকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি পদক্ষেপ অব্যাহত আছে।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow