রণবীরের সঙ্গে ইয়াশের তুলনা, কী বললেন তটিনী?

বলিউড হার্টথ্রব রণবীর কাপুর নাকি দেশীয় অভিনেতা ইয়াশ রোহান— কে বেশি সুন্দর? এমন এক প্রশ্নের মুখে পড়েছিলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তবে উত্তরটা তিনি দিয়েছেন বেশ কৌশলে, সঙ্গে জুড়ে দিয়েছেন সৌন্দর্যের এক ভিন্ন ব্যাখ্যা। তটিনী অকপটে স্বীকার করেন, রণবীর কাপুর তার ‘শৈশবের ক্রাশ’। তিনি বলেন, রণবীর কাপুর আমার খুবই পছন্দ। সে আমার ছোটবেলার ক্রাশ। তবে সহশিল্পী ইয়াশ রোহানকেও তিনি পিছিয়ে রাখেননি। তটিনীর ভাষ্য, ইয়াশ ভাইয়াও তার মতো সুন্দর। সেও খুব সুদর্শন। আমরা ইয়াং মেয়েরা তাকে অনেক পছন্দ করি। তার চেহারার ফ্যান। তবে আসল সৌন্দর্য যে বাহ্যিক নয়, বরং ব্যক্তিত্বে— সেটাই মনে করিয়ে দিলেন অভিনেত্রী। তার মতে, একেকজনের পারসোনালিটি একেক রকমের। মানুষের সৌন্দর্য ফুটে ওঠে তার ব্যক্তিত্বে! যার ব্যক্তিত্ব যত স্ট্রং, সে তত বেশি সুন্দর। রণবীরের ব্যক্তিত্ব কাছ থেকে দেখার সুযোগ না হলেও ইয়াশের প্রতি তার মুগ্ধতা যে কম নয়, তা তার কথাতেই স্পষ্ট।

রণবীরের সঙ্গে ইয়াশের তুলনা, কী বললেন তটিনী?

বলিউড হার্টথ্রব রণবীর কাপুর নাকি দেশীয় অভিনেতা ইয়াশ রোহান— কে বেশি সুন্দর? এমন এক প্রশ্নের মুখে পড়েছিলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তবে উত্তরটা তিনি দিয়েছেন বেশ কৌশলে, সঙ্গে জুড়ে দিয়েছেন সৌন্দর্যের এক ভিন্ন ব্যাখ্যা।

তটিনী অকপটে স্বীকার করেন, রণবীর কাপুর তার ‘শৈশবের ক্রাশ’। তিনি বলেন, রণবীর কাপুর আমার খুবই পছন্দ। সে আমার ছোটবেলার ক্রাশ। তবে সহশিল্পী ইয়াশ রোহানকেও তিনি পিছিয়ে রাখেননি। তটিনীর ভাষ্য, ইয়াশ ভাইয়াও তার মতো সুন্দর। সেও খুব সুদর্শন। আমরা ইয়াং মেয়েরা তাকে অনেক পছন্দ করি। তার চেহারার ফ্যান।

তবে আসল সৌন্দর্য যে বাহ্যিক নয়, বরং ব্যক্তিত্বে— সেটাই মনে করিয়ে দিলেন অভিনেত্রী। তার মতে, একেকজনের পারসোনালিটি একেক রকমের। মানুষের সৌন্দর্য ফুটে ওঠে তার ব্যক্তিত্বে! যার ব্যক্তিত্ব যত স্ট্রং, সে তত বেশি সুন্দর। রণবীরের ব্যক্তিত্ব কাছ থেকে দেখার সুযোগ না হলেও ইয়াশের প্রতি তার মুগ্ধতা যে কম নয়, তা তার কথাতেই স্পষ্ট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow