রমজানের চাঁদ দেখা নিয়ে সৌদির বার্তা

রমজান মাসের চাঁদ দেখার জন্য নাগরিকদের বার্তা দিয়েছে সৌদি আরব। দেশটির সৌদি আরবের সর্বোচ্চ আদালত জানিয়েছেন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিজরি ১৪৪৭ সালের ২৯ শাবান তারিখে রমজানের চাঁদ পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  সৌদি সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, সেদিন চাঁদ দেখা গেলে পরদিন বুধবার থেকেই রমজান শুরু হবে। তবে চাঁদ দেখা না গেলেশাবান মাস ৩০ দিন পূর্ণ করবে এবং বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে। তবে ধারণা করা হচ্ছে, এবার সাবান মাস ৩০ দিন পূর্ণ হবে।  জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ওই দিন সৌদি আরবসহ সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও মিসর অঞ্চলে চাঁদ দেখা অত্যন্ত কঠিন বা প্রায় অসম্ভব হবে। কারণ এদিন চাঁদ সূর্যের আগে অস্ত যাবে। সূর্য ও চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব ড্যানজন সীমার নিচে থাকবে, ফলে খালি চোখে দেখা সম্ভব হবে না। এছাড়া একই দিনে একটি বিরল বলয়াকার সূর্যগ্রহণ ঘটবে, যা তাদের অবস্থানগত নৈকট্য নির্দেশ করে। গালফ নিউজ জানিয়েছে, এসব কারণে যেসব দেশ প্রত্যক্ষ চাঁদ দেখার ভিত্তিতে রমজান শুরু নির্ধারণ করে, তারা শ

রমজানের চাঁদ দেখা নিয়ে সৌদির বার্তা
রমজান মাসের চাঁদ দেখার জন্য নাগরিকদের বার্তা দিয়েছে সৌদি আরব। দেশটির সৌদি আরবের সর্বোচ্চ আদালত জানিয়েছেন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিজরি ১৪৪৭ সালের ২৯ শাবান তারিখে রমজানের চাঁদ পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  সৌদি সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, সেদিন চাঁদ দেখা গেলে পরদিন বুধবার থেকেই রমজান শুরু হবে। তবে চাঁদ দেখা না গেলেশাবান মাস ৩০ দিন পূর্ণ করবে এবং বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে। তবে ধারণা করা হচ্ছে, এবার সাবান মাস ৩০ দিন পূর্ণ হবে।  জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ওই দিন সৌদি আরবসহ সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও মিসর অঞ্চলে চাঁদ দেখা অত্যন্ত কঠিন বা প্রায় অসম্ভব হবে। কারণ এদিন চাঁদ সূর্যের আগে অস্ত যাবে। সূর্য ও চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব ড্যানজন সীমার নিচে থাকবে, ফলে খালি চোখে দেখা সম্ভব হবে না। এছাড়া একই দিনে একটি বিরল বলয়াকার সূর্যগ্রহণ ঘটবে, যা তাদের অবস্থানগত নৈকট্য নির্দেশ করে। গালফ নিউজ জানিয়েছে, এসব কারণে যেসব দেশ প্রত্যক্ষ চাঁদ দেখার ভিত্তিতে রমজান শুরু নির্ধারণ করে, তারা শাবান মাস ৩০ দিন পূর্ণ করার সম্ভাবনাই বেশি। সে হিসেবে সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্থানীয় নীতিমালা ও মানদণ্ডের ভিন্নতার কারণে কিছু দেশ এক দিন আগেও রমজান শুরু করতে পারে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow