রমজানের শুরুতেই বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী। আগের সেশনে এক সপ্তাহের সর্বনিম্নে নামার পর বুধবার এক শতাংশের বেশি বেড়েছে মূল্য। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের জানুয়ারি বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায়। খবর রয়টার্সের।  স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৯২৭ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে। এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারস ০ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪,৯৪৭ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়েছে। বিশ্লেষক বার্নার্ড দাহদাহ বলেন, দাম ৪,৯০০ ডলারের নিচে নামায় বাজারে সুযোগসন্ধানী কেনাকাটা বেড়েছে। একই সঙ্গে অনেক বিনিয়োগকারী জানুয়ারির ফেড বৈঠকের মিনিটস প্রকাশের আগে নিজেদের অবস্থান গুছিয়ে নিচ্ছেন। এর আগে মঙ্গলবার স্বর্ণের দাম নেমে আসে ৪,৮৪১ দশমিক ৭৪ ডলারে। শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা কমে যায়। এছাড়া লুনার নিউ ইয়ার উপলক্ষে এশিয়ার অনেক বাজার বন্ধ থাকায় লেনদেনও ছিল সীমিত। বাজার পর্যবেক্ষকদের মতে, ফেডের নীতিগত ইঙ্গিতই এখন স্বর্ণবাজারের পরবর্তী দিকনির্দেশনা নির্ধারণে গুরুত

রমজানের শুরুতেই বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী। আগের সেশনে এক সপ্তাহের সর্বনিম্নে নামার পর বুধবার এক শতাংশের বেশি বেড়েছে মূল্য। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের জানুয়ারি বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায়। খবর রয়টার্সের। 

স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৯২৭ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে। এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারস ০ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪,৯৪৭ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়েছে।

বিশ্লেষক বার্নার্ড দাহদাহ বলেন, দাম ৪,৯০০ ডলারের নিচে নামায় বাজারে সুযোগসন্ধানী কেনাকাটা বেড়েছে। একই সঙ্গে অনেক বিনিয়োগকারী জানুয়ারির ফেড বৈঠকের মিনিটস প্রকাশের আগে নিজেদের অবস্থান গুছিয়ে নিচ্ছেন।

এর আগে মঙ্গলবার স্বর্ণের দাম নেমে আসে ৪,৮৪১ দশমিক ৭৪ ডলারে। শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা কমে যায়। এছাড়া লুনার নিউ ইয়ার উপলক্ষে এশিয়ার অনেক বাজার বন্ধ থাকায় লেনদেনও ছিল সীমিত।

বাজার পর্যবেক্ষকদের মতে, ফেডের নীতিগত ইঙ্গিতই এখন স্বর্ণবাজারের পরবর্তী দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow