রমজানে নিম্ন আদালতের কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ

আসন্ন রমজান মাস উপলক্ষে নিম্ন আদালতের কোর্ট ও অফিসের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে সই করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। সেখানে বলা হয়, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এছাড়া অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। উভয় ক্ষেত্রে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৮ ফেব্রুয়ারির এক প্রজ্ঞাপনে হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রি.) সালের পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করেছে। এ অবস্থায় সুপ্রিম কোর্ট রমজান মাস উপলক্ষে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালগুলোর জন্য কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এফএইচ/এমআইএইচএস

রমজানে নিম্ন আদালতের কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ

আসন্ন রমজান মাস উপলক্ষে নিম্ন আদালতের কোর্ট ও অফিসের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে সই করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

সেখানে বলা হয়, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এছাড়া অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। উভয় ক্ষেত্রে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৮ ফেব্রুয়ারির এক প্রজ্ঞাপনে হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রি.) সালের পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করেছে। এ অবস্থায় সুপ্রিম কোর্ট রমজান মাস উপলক্ষে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালগুলোর জন্য কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এফএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow