রমজানে পণ্যের দাম স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পবিত্র রমজানে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেরপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী শেরপুর সদর, নকলা, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। পবিত্র রমজান উপলক্ষে শেরপুর শহরের বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে ২ জন ব্যবসায়ীকে মোট তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নকলা বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দোকানে নষ্ট খাবার সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানোর দায়ে সড়ক পরিবহন আইনে ৫টি মামলায় তিন হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়ে মনিটরিং করা হয়। ঝিনাইগাতী উপজেলার সদর বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়। মূল্যতালিকা প্রদর্শন না করা, পাকা রশিদ সংরক্ষণ না করা, অতিরিক্ত মুনাফা অর্জন ও খাবার খো

রমজানে পণ্যের দাম স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পবিত্র রমজানে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেরপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী শেরপুর সদর, নকলা, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

পবিত্র রমজান উপলক্ষে শেরপুর শহরের বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে ২ জন ব্যবসায়ীকে মোট তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নকলা বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দোকানে নষ্ট খাবার সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানোর দায়ে সড়ক পরিবহন আইনে ৫টি মামলায় তিন হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়ে মনিটরিং করা হয়।

ঝিনাইগাতী উপজেলার সদর বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়। মূল্যতালিকা প্রদর্শন না করা, পাকা রশিদ সংরক্ষণ না করা, অতিরিক্ত মুনাফা অর্জন ও খাবার খোলা রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি মামলায় চার হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সবাইকে মূল্যতালিকা প্রদর্শন, রশিদ সংরক্ষণ, খাবার ঢেকে রাখা ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়।

এদিকে নালিতাবাড়ী উপজেলায় যানজট নিরসনে অভিযান পরিচালনা করা হয়। দোকানের বাইরে ফুটপাত দখলমুক্ত করা হয় এবং দ্রব্যমূল্য মনিটরিং করা হয়। মূল্যতালিকা না থাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, কৃত্রিম সংকট সৃষ্টিসহ বিভিন্ন অনিয়ম রোধে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলা, পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির জন্য আইনি নির্দেশ দেওয়া হয়েছে। আর কেউ অতিরিক্ত মূল্য আদায় বা মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো. নাঈম ইসলাম/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow