রমজানে বিএনপি নেতা মাসুদুজ্জামানের উদ্যোগে মাংস বিতরণের কর্মসূচি অব্যাহত

পবিত্র মাহে রমজানে বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক মো. মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জে দরিদ্র-অস্বচ্ছল পরিবারের মাঝে মাংস বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। মানবিক সহমর্মিতার অংশ হিসেবে সোমবার (৯ মার্চ) চলতি রমজানে চতুর্থ দিনের মতো অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। মাসুদুজ্জামানের উদ্যোগে এ দিন নারায়ণগঞ্জ নগরীর ১০নং ওয়ার্ড এবং বন্দরের ২১, ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রায় তেরশ’ দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারকে এক কেজি করে মাংস দেওয়া হয়- যাতে রমজানের সময়ে তাদের খাদ্যতালিকায় প্রয়োজনীয় পুষ্টির চাহিদা কিছুটা হলেও পূরণ হয়। রমজানের মূল শিক্ষা সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে সমাজে আরও জাগ্রত করার লক্ষ্য থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা। তারা জানান, সামাজিক দায়িত্ববোধ থেকে মাসুদুজ্জামান প্রতি বছরই পবিত্র রমজান মাসে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। সহায়তা পাওয়া পরিবারগুলো আয়োজকদের প্রতি বিশেষ করে মো. মাসুদুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট শরীফ

রমজানে বিএনপি নেতা মাসুদুজ্জামানের উদ্যোগে মাংস বিতরণের কর্মসূচি অব্যাহত

পবিত্র মাহে রমজানে বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক মো. মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জে দরিদ্র-অস্বচ্ছল পরিবারের মাঝে মাংস বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। মানবিক সহমর্মিতার অংশ হিসেবে সোমবার (৯ মার্চ) চলতি রমজানে চতুর্থ দিনের মতো অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

মাসুদুজ্জামানের উদ্যোগে এ দিন নারায়ণগঞ্জ নগরীর ১০নং ওয়ার্ড এবং বন্দরের ২১, ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রায় তেরশ’ দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারকে এক কেজি করে মাংস দেওয়া হয়- যাতে রমজানের সময়ে তাদের খাদ্যতালিকায় প্রয়োজনীয় পুষ্টির চাহিদা কিছুটা হলেও পূরণ হয়। রমজানের মূল শিক্ষা সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে সমাজে আরও জাগ্রত করার লক্ষ্য থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা।

তারা জানান, সামাজিক দায়িত্ববোধ থেকে মাসুদুজ্জামান প্রতি বছরই পবিত্র রমজান মাসে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। সহায়তা পাওয়া পরিবারগুলো আয়োজকদের প্রতি বিশেষ করে মো. মাসুদুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, আতাউর রহমান মুকুল, হাজী মো. মনির হোসেন সরদারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। চলতি রমজানে এর আগে গত ৭ মার্চ, ৪ মার্চ এবং ২৮ ফেব্রুয়ারি নগরীর বিভিন্ন ওয়ার্ডে মাসুদুজ্জামানের পক্ষ থেকে দরিদ্র-অস্বচ্ছল পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow