রমজানে বৈশাখী টিভির নতুন ধারাবাহিক ‘রহমত’

বরাবরের মতো এ রমজানেও বৈশাখী টিভিতে প্রচার হবে প্রতিদিনের ধারাবাহিক 'রহমত'। আজ থেকে শুরু হয়ে প্রতিদিন বিকাল ৬.২০ মিনিটে প্রচার হবে নাটকটি। নাটকটি রচনা করেছেন আল আমিন স্বপন। পরিচালনা করেছেন মামুন আব্দুল্লাহ। লিটু সোলায়মানের ব্যবস্থাপনায় নাটকের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে আছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পচিালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। বৈশাখী টিভির অনুষ্ঠান বিভাগ প্রযোজিত এ নাটকের সংগীত আয়োজনে আছেন নসরুল হক রনি ও রিফাত বিন কাউসার, চিত্রগ্রহণে কবিরুল ইসলাম ইমরান ও আবু তাহের, সম্পাদনায় দীপঙ্কর চৌধুরী।  পরিচালক মামুন আব্দুল্লাহ বলেন, 'নাটকের মূল উদ্দেশ্য-পবিত্র রমজানে কোরান হাদিসের আলোকে মানুষকে সচেতন করা, যাবতীয় অন্যায় থেকে দূরে রাখা, ভালো ভালো কাজের প্রতি উৎসাহিত করা।'  নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন, 'মফস্বল শহরের একটি গ্রাম সুন্দরগঞ্জ। এ গ্রামেই পরিবার পরিজন নিয়ে বাস করেন আলী মাষ্টার। সারাজীবন হাইস্কুলে শিক্ষকতা করেছেন। তিন বছর আগে অবসর নিয়েছেন। তিন সন্তানের মধ্যে বড় মেয়ে তিতলি স্বামীসহ এই বাড়িতেই থাকে। একমাত্র ছেলে মিঠু এবং ছোট মেয়ে তিশাও এ বাড়িতে থাকে। রমজান মাস উপলক্ষ্যে আ

রমজানে বৈশাখী টিভির নতুন ধারাবাহিক ‘রহমত’

বরাবরের মতো এ রমজানেও বৈশাখী টিভিতে প্রচার হবে প্রতিদিনের ধারাবাহিক 'রহমত'। আজ থেকে শুরু হয়ে প্রতিদিন বিকাল ৬.২০ মিনিটে প্রচার হবে নাটকটি। নাটকটি রচনা করেছেন আল আমিন স্বপন। পরিচালনা করেছেন মামুন আব্দুল্লাহ। লিটু সোলায়মানের ব্যবস্থাপনায় নাটকের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে আছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পচিালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। বৈশাখী টিভির অনুষ্ঠান বিভাগ প্রযোজিত এ নাটকের সংগীত আয়োজনে আছেন নসরুল হক রনি ও রিফাত বিন কাউসার, চিত্রগ্রহণে কবিরুল ইসলাম ইমরান ও আবু তাহের, সম্পাদনায় দীপঙ্কর চৌধুরী। 

পরিচালক মামুন আব্দুল্লাহ বলেন, 'নাটকের মূল উদ্দেশ্য-পবিত্র রমজানে কোরান হাদিসের আলোকে মানুষকে সচেতন করা, যাবতীয় অন্যায় থেকে দূরে রাখা, ভালো ভালো কাজের প্রতি উৎসাহিত করা।' 

নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন, 'মফস্বল শহরের একটি গ্রাম সুন্দরগঞ্জ। এ গ্রামেই পরিবার পরিজন নিয়ে বাস করেন আলী মাষ্টার। সারাজীবন হাইস্কুলে শিক্ষকতা করেছেন। তিন বছর আগে অবসর নিয়েছেন। তিন সন্তানের মধ্যে বড় মেয়ে তিতলি স্বামীসহ এই বাড়িতেই থাকে। একমাত্র ছেলে মিঠু এবং ছোট মেয়ে তিশাও এ বাড়িতে থাকে। রমজান মাস উপলক্ষ্যে আলি মাস্টার বাড়ির কাহাব্র রুটিনে পরিবর্তন আনেন।এছাড়া প্রতিদিন সেহেরী ও ইফতারে মেহমান নিয়ে আসেন। গল্পে এভাবেই নানা ঘটন-অঘটনের মধ্য দিয়ে এগিয়ে চলে ।'
 
নাটকটিতে অভিনয় করেছেন আব্দুল্লাহ্ রানা, মৌ শিখা, এম কে এইচ পামির, শেখ স্বপ্না, আশরাফুল আশীষ, মুসকান সিকদার, আলিফ চৌধুরী, ডিম্পল আহমেদ, নিপুন আহমেদ, অধরা নিহারিকা, সিদ্দিক মাষ্টার, মনিরুজ্জামান মনি, হাসিমুন, শিশুশিল্পী রেহনুমা আরিবা, মাসুদ হারুন, আলমাস, ইমরান হোসেন হাসো, লেলিন মৃধা, সাভা তাবাসসুম, শৈশব আমিরী, শাহজাহান শোভন, হাবিবুর রহমান প্রমুখ।   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow