রমজান উপলক্ষে ২৩৩ মেট্রিক টন ইফতার সামগ্রী প্রস্তুত হচ্ছে: আহমাদুল্লাহ
বিশিষ্ট ইসলামিক স্কলার আহমাদুল্লাহ জানিয়েছেন, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩৩ হাজার ৩০০ দরিদ্র পরিবারের জন্য ২৩৩ মেট্রিক টন ইফতার সামগ্রী প্রস্তুত করা হচ্ছে। সেজন্যই নির্বাচনের ছুটির মাঝেও আস-সুন্নাহ স্কিলের কিছু শিক্ষার্থী ইফতার প্যাকেজিংয়ের কাজ করছেন। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। দেশের ৬৪ জেলার ৬২৭টি স্পটে ইফতার সামগ্রী বিতরণ করা হবে উল্লেখ করে শায়খ আহমাদুল্লাহ বলেন, ইফতার প্যাকেজের মধ্যে থাকছে ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি খেজুর ও ১ কেজি মুড়ি। তিনি আরো জানান, রমজানের আমলে সমৃদ্ধ করতে ইফতার প্যাকেজের সঙ্গে এবারই প্রথম 'মাহে রমজানের ২৭ আমল' বইটিও দেওয়া হচ্ছে উপহার হিসেবে।
বিশিষ্ট ইসলামিক স্কলার আহমাদুল্লাহ জানিয়েছেন, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩৩ হাজার ৩০০ দরিদ্র পরিবারের জন্য ২৩৩ মেট্রিক টন ইফতার সামগ্রী প্রস্তুত করা হচ্ছে। সেজন্যই নির্বাচনের ছুটির মাঝেও আস-সুন্নাহ স্কিলের কিছু শিক্ষার্থী ইফতার প্যাকেজিংয়ের কাজ করছেন।
গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
দেশের ৬৪ জেলার ৬২৭টি স্পটে ইফতার সামগ্রী বিতরণ করা হবে উল্লেখ করে শায়খ আহমাদুল্লাহ বলেন, ইফতার প্যাকেজের মধ্যে থাকছে ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি খেজুর ও ১ কেজি মুড়ি।
তিনি আরো জানান, রমজানের আমলে সমৃদ্ধ করতে ইফতার প্যাকেজের সঙ্গে এবারই প্রথম 'মাহে রমজানের ২৭ আমল' বইটিও দেওয়া হচ্ছে উপহার হিসেবে।
What's Your Reaction?