রমনা বিভাগে ডিসি মাসুদের স্থলাভিষিক্ত হলেন জাহিদুল, ট্রাফিকে মিনা

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শেখ জাহিদুল ইসলামকে। এর আগে রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করে সরকার। শনিবার (১৫ মে) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) এস এন মো. নজরুল ইসলামের সই করা এক আদেশে এ দায়িত্ব দেওয়া হয়। আদেশে ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং রিসার্চ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে মিনা মাহমুদকে। শেখ জাহিদুল ইসলাম নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে নীলফামারী থেকে ডিএমপিতে বদলি করে। এছাড়া মিনা মাহমুদ দায়িত্ব পালন করছিলেন জয়পুরহাটের পুলিশ সুপার হিসেবে। গত ৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিনা মাহমুদকে ডিএমপিতে বদলি করে। টিটি/এমআইএইচএস

রমনা বিভাগে ডিসি মাসুদের স্থলাভিষিক্ত হলেন জাহিদুল, ট্রাফিকে মিনা

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শেখ জাহিদুল ইসলামকে। এর আগে রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করে সরকার।

শনিবার (১৫ মে) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) এস এন মো. নজরুল ইসলামের সই করা এক আদেশে এ দায়িত্ব দেওয়া হয়।

আদেশে ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং রিসার্চ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে মিনা মাহমুদকে।

শেখ জাহিদুল ইসলাম নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে নীলফামারী থেকে ডিএমপিতে বদলি করে।

এছাড়া মিনা মাহমুদ দায়িত্ব পালন করছিলেন জয়পুরহাটের পুলিশ সুপার হিসেবে। গত ৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিনা মাহমুদকে ডিএমপিতে বদলি করে।

টিটি/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow