রাউজানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রামের রাউজান থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মনসুরকে (৪৭) গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাউজান পৌরসভার গহিরা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাউজান থানার হত্যা মামলার পলাতক আসামি মনসুর ওই এলাকায় অবস্থান করছেন। পরে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার মনসুর রাউজান উপজেলার নোয়াজিশপুর এলাকার নুরুল হকের ছেলে। তিনি রাউজান থানার মামলা নম্বর ৮ (১) ২০০০, জিআর-৮/২০০০, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এমআরএএইচ/এএমএ

রাউজানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রামের রাউজান থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মনসুরকে (৪৭) গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাউজান পৌরসভার গহিরা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাউজান থানার হত্যা মামলার পলাতক আসামি মনসুর ওই এলাকায় অবস্থান করছেন। পরে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মনসুর রাউজান উপজেলার নোয়াজিশপুর এলাকার নুরুল হকের ছেলে। তিনি রাউজান থানার মামলা নম্বর ৮ (১) ২০০০, জিআর-৮/২০০০, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow