রাউল কাস্ত্রোকে নিয়ে মার্কিন অভিযোগের তীব্র বিরোধিতা করেছে গণচীন
কিউবার সাবেক প্রেসিডেন্ট ও বিপ্লবী নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনীত অভিযোগের তীব্র বিরোধিতা করেছে গণচীন। বৃহস্পতিবার (২১ মে) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই বিরোধিতা করা হয়েছে। বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, ‘আন্তর্জাতিক আইনের ভিত্তি বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া একতরফা নিষেধাজ্ঞার আমরা দৃঢ় বিরোধিতা করি।’ যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বুধবার এক বিবৃতিতে জানায়, রাউল কাস্ত্রোর বিরুদ্ধে চারজনকে হত্যার অভিযোগে নতুন করে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন মার্কিন নাগরিক। অভিযোগে বলা হয়েছে, ১৯৯৬ সালের ২৪ ফেব্রুয়ারি ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’ নামের দুটি বিমান গুলি করে ভূপাতিত করার ঘটনায় রাউল কাস্ত্রো জড়িত ছিলেন। মুখপাত্র গুয়ো জিয়াকুন আরও বলেন, ‘চীন বিচারিক প্রক্রিয়ার অপব্যবহার এবং কিউবার ওপর বাহ্যিক চাপ প্রয়োগের বিরোধিতা করে।’ তিনি ওয়াশিংটনকে কিউবাকে শক্তি প্রয়োগের হুমকি দেওয়া বন্ধ করার আহ্বান জানান। চীন জোর দিয়ে বলে, তারা কিউবার ‘জাতীয় সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার’ পক
কিউবার সাবেক প্রেসিডেন্ট ও বিপ্লবী নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনীত অভিযোগের তীব্র বিরোধিতা করেছে গণচীন। বৃহস্পতিবার (২১ মে) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই বিরোধিতা করা হয়েছে।
বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, ‘আন্তর্জাতিক আইনের ভিত্তি বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া একতরফা নিষেধাজ্ঞার আমরা দৃঢ় বিরোধিতা করি।’
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বুধবার এক বিবৃতিতে জানায়, রাউল কাস্ত্রোর বিরুদ্ধে চারজনকে হত্যার অভিযোগে নতুন করে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন মার্কিন নাগরিক।
অভিযোগে বলা হয়েছে, ১৯৯৬ সালের ২৪ ফেব্রুয়ারি ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’ নামের দুটি বিমান গুলি করে ভূপাতিত করার ঘটনায় রাউল কাস্ত্রো জড়িত ছিলেন।
মুখপাত্র গুয়ো জিয়াকুন আরও বলেন, ‘চীন বিচারিক প্রক্রিয়ার অপব্যবহার এবং কিউবার ওপর বাহ্যিক চাপ প্রয়োগের বিরোধিতা করে।’ তিনি ওয়াশিংটনকে কিউবাকে শক্তি প্রয়োগের হুমকি দেওয়া বন্ধ করার আহ্বান জানান।
চীন জোর দিয়ে বলে, তারা কিউবার ‘জাতীয় সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার’ পক্ষে এবং ‘বাহ্যিক হস্তক্ষেপের’ বিরোধী।
কেএম
What's Your Reaction?