রাকেশ রোশনের পথে হাঁটছেন কি হৃতিক পুত্র হৃদান?

বলিউডের আকাশে কাপুর কিংবা বচ্চন পরিবারের মতো ‘রোশন’ সাম্রাজ্যের উজ্জ্বল উপস্থিতি দীর্ঘ কয়েক দশকের। সুরের জাদু থেকে অভিনয়ের কারিশমা, রোশন পরিবারের তিন প্রজন্ম মাতিয়ে রেখেছে বি-টাউনকে। এবার সেই মশাল হাতে নিতে প্রস্তুত চতুর্থ প্রজন্ম। পারিবারিক ঐতিহ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে উচ্চশিক্ষার জন্য সুদূর আমেরিকা পাড়ি দিচ্ছেন হৃতিক-সুজ়ানের ছোট ছেলে হৃদান রোশন।  ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া-তে ‘ফিল্ম অ্যান্ড টিভি প্রোডাকশন’ নিয়ে পড়াশোনা করতে চলেছেন ১৭ বছর বয়সী এই হৃতিক পুত্র। আরও জানা যায়, হৃদানের স্কুল, ‘আমেরিকান স্কুল অফ বোম্বে’র পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই খবরটি শেয়ার করা হয়েছে। প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, ‘আমাদের কাছে এটা একেবারেই আশ্চর্যের নয় যে হৃদানকে আমরা ইউএসসি-তে ফিল্ম নিয়ে পড়তে দেখব। অভিনন্দন হৃদান, আমরা তোমার জন্য গর্বিত!’ এই পোস্টে রোশন পরিবারের আরও অনেকেই হৃদানকে তার নতুন এই জার্নির জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বলিউডের প্রভাবশালী রোশন পরিবারে বংশগতভাবে বইছে চলচ্চিত্রের ধারা,   কিংবদন্তি সুরকার

রাকেশ রোশনের পথে হাঁটছেন কি হৃতিক পুত্র হৃদান?
বলিউডের আকাশে কাপুর কিংবা বচ্চন পরিবারের মতো ‘রোশন’ সাম্রাজ্যের উজ্জ্বল উপস্থিতি দীর্ঘ কয়েক দশকের। সুরের জাদু থেকে অভিনয়ের কারিশমা, রোশন পরিবারের তিন প্রজন্ম মাতিয়ে রেখেছে বি-টাউনকে। এবার সেই মশাল হাতে নিতে প্রস্তুত চতুর্থ প্রজন্ম। পারিবারিক ঐতিহ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে উচ্চশিক্ষার জন্য সুদূর আমেরিকা পাড়ি দিচ্ছেন হৃতিক-সুজ়ানের ছোট ছেলে হৃদান রোশন।  ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া-তে ‘ফিল্ম অ্যান্ড টিভি প্রোডাকশন’ নিয়ে পড়াশোনা করতে চলেছেন ১৭ বছর বয়সী এই হৃতিক পুত্র। আরও জানা যায়, হৃদানের স্কুল, ‘আমেরিকান স্কুল অফ বোম্বে’র পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই খবরটি শেয়ার করা হয়েছে। প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, ‘আমাদের কাছে এটা একেবারেই আশ্চর্যের নয় যে হৃদানকে আমরা ইউএসসি-তে ফিল্ম নিয়ে পড়তে দেখব। অভিনন্দন হৃদান, আমরা তোমার জন্য গর্বিত!’ এই পোস্টে রোশন পরিবারের আরও অনেকেই হৃদানকে তার নতুন এই জার্নির জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বলিউডের প্রভাবশালী রোশন পরিবারে বংশগতভাবে বইছে চলচ্চিত্রের ধারা,   কিংবদন্তি সুরকার রোশনলাল নাগরথ থেকে শুরু করে সফল অভিনেতা-পরিচালক রাকেশ রোশন এবং বিশ্বখ্যাত তারকা হৃতিক রোশন—প্রত্যেকেই আপন মহিমায় উজ্জ্বল। এবার সেই বর্ণময় ইতিহাসে নাম লেখাতে চলেছেন হৃতিক-পুত্র হৃদান রোশন। উল্লেখ্য, হৃদান, হৃতিক রোশন এবং তার প্রাক্তন স্ত্রী সুজান খানের ছোট ছেলে।  ব্যক্তিগত জীবনে হৃতিক এবং সুজ়ান খানের দীর্ঘ ১৪ বছরের দাম্পত্যে বিচ্ছেদ ঘটলেও, সন্তানদের ভবিষ্যতের প্রশ্নে তারা সবসময়ই একজোট। এমনকি করোনাকালেও সন্তানদের কথা ভেবে তারা একই ছাদের তলায় সময় কাটিয়েছেন। বড় ছেলে হৃহান এবং ছোট ছেলে হৃদানের প্রতিটি পদক্ষেপে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তারা। এদিকে ফিল্মমেকিং নিয়ে হৃদানের এই উচ্চশিক্ষা বলিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলেই মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow