‘রাগ করলা’ সংলাপে ভাইরাল কে এই ব্যক্তি

কবিরাজ সেজে এক ব্যক্তির সাথে কথোপকথন করা ব্যক্তিটির নাম ঈমান আলী। তিনি কবিরাজ সেজে ছদ্মবেশে ক্যামেরার সামনে আসেন। ‘কথাটা ঠিক না বেঠিক?, মামা, রাগ করলা’ সংলাপটি তার মুখ থেকে এখন নেট দুনিয়ায় ভাইরাল। তার এ কথাটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করলেই মোবাইলের স্ত্রিনে ভেসে আসছে। ফেসবুক, টিকটক কিংবা ইউটিউব সব খানেই দেখা যাচ্ছে এ সংলাপ দিয়ে তৈরি নানা রকম ছবি, ভিডিও। খোঁজ নিয়ে জানা গেল, ভাইরাল হওয়া এই কবিরাজ বাস্তবে কোনো কবিরাজ নন। বরং তিনি একজন পেশাদার অভিনেতা। তার নাম ঈমান আলী। প্রায় ২০-২৫ বছর আগে ভাগ্য অন্বেষণে স্বপরিবারে লালমনিরহাট জেলা থেকে গাজীপুরে আসেন। তিনি গাজীপুরেই স্থায়ীভাবে বসবাস করছেন।ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন ঈমান আলীর। একটা সময় সেই শখটাই রূপ নেয় পেশায়। বর্তমানে ডিজিটাল প্ল্যাট ফর্মকে কেন্দ্র করে অভিনয়কেই তিনি জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সাথে যুক্ত হয়ে সামাজিক সচেতনতামূলক এবং হাস্যরসাত্মক ভিডিওতে নিয়মিত অভিনয় করেন তিনি। সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কন্টেন্টের জন্য কবিরাজের চরিত্রে অভিনয় করেন ঈম

‘রাগ করলা’ সংলাপে ভাইরাল কে এই ব্যক্তি

কবিরাজ সেজে এক ব্যক্তির সাথে কথোপকথন করা ব্যক্তিটির নাম ঈমান আলী। তিনি কবিরাজ সেজে ছদ্মবেশে ক্যামেরার সামনে আসেন। ‘কথাটা ঠিক না বেঠিক?, মামা, রাগ করলা’ সংলাপটি তার মুখ থেকে এখন নেট দুনিয়ায় ভাইরাল।

তার এ কথাটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করলেই মোবাইলের স্ত্রিনে ভেসে আসছে। ফেসবুক, টিকটক কিংবা ইউটিউব সব খানেই দেখা যাচ্ছে এ সংলাপ দিয়ে তৈরি নানা রকম ছবি, ভিডিও।

খোঁজ নিয়ে জানা গেল, ভাইরাল হওয়া এই কবিরাজ বাস্তবে কোনো কবিরাজ নন। বরং তিনি একজন পেশাদার অভিনেতা। তার নাম ঈমান আলী। প্রায় ২০-২৫ বছর আগে ভাগ্য অন্বেষণে স্বপরিবারে লালমনিরহাট জেলা থেকে গাজীপুরে আসেন। তিনি গাজীপুরেই স্থায়ীভাবে বসবাস করছেন।



ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন ঈমান আলীর। একটা সময় সেই শখটাই রূপ নেয় পেশায়। বর্তমানে ডিজিটাল প্ল্যাট ফর্মকে কেন্দ্র করে অভিনয়কেই তিনি জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সাথে যুক্ত হয়ে সামাজিক সচেতনতামূলক এবং হাস্যরসাত্মক ভিডিওতে নিয়মিত অভিনয় করেন তিনি।

সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কন্টেন্টের জন্য কবিরাজের চরিত্রে অভিনয় করেন ঈমান আলী। সেখানে তার বাচনভঙ্গি, চোখের ইশারা আর বিশেষ ভঙ্গিমায় বলা, ‘কথা ঠিক না বেঠিক, রাগ করলা’ ডায়লগটি রাতারাতি লুফে নেয় নেট দুনিয়া। মুহূর্তের মধ্যেই লাখ লাখ ভিউ এবং শেয়ারের মাধ্যমে এটি ভাইরাল কন্টেন্টে পরিণত হয়।

ঈমান আলী জানান, ‘আমার ইচ্ছে ছিলো অভিনয়ের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে পরিচিত হওয়ার। আমার ইচ্ছে পূরণ হয়েছে। আমি পেশাদার কোনো কবিরাজ নই। অভিনয়ের মাধ্যমে আমি পেশাটাকে ফুটিয়ে তুলেছি। হয়তো অনেকেই সত্যি সত্যি আমাকে কবিরাজ ভেবে ভুল করছেন। ভাইরাল হওয়া ভিডিওটি অভিনয় ছিলো মাত্র। ভিডিওটি শুধু মাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা ছিলো।’

তিনি আরও বলেন, ‘আমি চাই যত দিন বেঁচে থাকবো মানুষকে বিনোদন দেবো।’

তার এই আকস্মিক ভাইরাল হওয়া ও জনপ্রিয়তা নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যেও বেশ চাঞ্চল্য ও আনন্দ দেখা গেছে।

 

এমএআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow