রাঙ্গামাটির দুর্গম ভোটকেন্দ্রের নিরাপত্তায় থাকছে র‌্যাবের হেলিকপ্টার

রাঙ্গামাটির দুর্গম এলাকায় ভোটকেন্দ্রের নিরাপত্তায় হেলিকপ্টার ব্যবহার হবে বলে জানিয়েছে র‍্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মো. সাইফুর রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় কোম্পানি কমান্ডার মো. সাইফুর রহমান বলেন, অন্যান্য জনপদের মতো পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও যেন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় সেজন্য র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কাজ করবে। যে সব এলাকায় আমরা সরাসরি যেতে পারব সে সব এলাকায় আমরা পৌঁছানোর চেষ্টা করবো। সে লক্ষ্যে আমাদের গোয়েন্দা বাহিনী ও পোশাকধারী র‍্যাব কাজ করছে। তিনি আরও বলেন, এখানে আমাদের পেট্রোল টিম ২৪ ঘণ্টা মাঠে থাকবে। ভোটার যদি কোনো নিরাপত্তাজনিত সমস্যায় থাকে, ভোট দিতে কোনো বাধার সম্মুখীন হয় সেক্ষেত্রেও আমরা চেষ্টা করবো সহযোগিতা করার। ভোট কেন্দ্রের বাইরে আমাদের যে নির্বাচনি আচরণবিধি রয়েছে সেটা মেনে আমরা আমাদের দায়িত্ব পালন করবো। আশা করছি আগামীকাল সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। আরমান খান/আরএইচ/এমএন

রাঙ্গামাটির দুর্গম ভোটকেন্দ্রের নিরাপত্তায় থাকছে র‌্যাবের হেলিকপ্টার

রাঙ্গামাটির দুর্গম এলাকায় ভোটকেন্দ্রের নিরাপত্তায় হেলিকপ্টার ব্যবহার হবে বলে জানিয়েছে র‍্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মো. সাইফুর রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় কোম্পানি কমান্ডার মো. সাইফুর রহমান বলেন, অন্যান্য জনপদের মতো পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও যেন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় সেজন্য র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কাজ করবে। যে সব এলাকায় আমরা সরাসরি যেতে পারব সে সব এলাকায় আমরা পৌঁছানোর চেষ্টা করবো। সে লক্ষ্যে আমাদের গোয়েন্দা বাহিনী ও পোশাকধারী র‍্যাব কাজ করছে।

তিনি আরও বলেন, এখানে আমাদের পেট্রোল টিম ২৪ ঘণ্টা মাঠে থাকবে। ভোটার যদি কোনো নিরাপত্তাজনিত সমস্যায় থাকে, ভোট দিতে কোনো বাধার সম্মুখীন হয় সেক্ষেত্রেও আমরা চেষ্টা করবো সহযোগিতা করার। ভোট কেন্দ্রের বাইরে আমাদের যে নির্বাচনি আচরণবিধি রয়েছে সেটা মেনে আমরা আমাদের দায়িত্ব পালন করবো। আশা করছি আগামীকাল সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো।

আরমান খান/আরএইচ/এমএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow