রাঙ্গামাটি আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা

রাঙামাটির ২৯৯ নম্বর সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী এম. এ. বাশারকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলটির জেলা শাখা। একইসঙ্গে তার ওপর থেকে সব ধরনের সাংগঠনিক ও নির্বাচনি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গণঅধিকার পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মো. তাইয়ুফ আজিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণঅধিকার পরিষদ চিরকাল জনগণের অধিকার, স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক রাজনীতির পক্ষে অবিচল অবস্থান গ্রহণ করে এসেছে। আমরা সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় ঐক্য ও পার্বত্য অঞ্চলের স্থায়ী শান্তি-উন্নয়নের পক্ষে সোচ্চার। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, রাঙামাটি ২৯৯ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের সংসদ প্রার্থী এম. এ. বাশার দলীয় শৃঙ্খলা, গণতান্ত্রিক নিয়ম-নীতি ও জনগণের প্রতি দায়বদ্ধতার সম্পূর্ণ পরিপন্থি আচরণের লিপ্ত হয়েছেন। এতে আরও বলা হয়, এম. এ. বাশারের বিরুদ্ধে দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে সমন্বয়হীনতা, সাংগঠনিক নির্দেশনার প্রতি অবজ্ঞা, দলীয়

রাঙ্গামাটি আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা

রাঙামাটির ২৯৯ নম্বর সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী এম. এ. বাশারকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলটির জেলা শাখা। একইসঙ্গে তার ওপর থেকে সব ধরনের সাংগঠনিক ও নির্বাচনি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গণঅধিকার পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মো. তাইয়ুফ আজিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণঅধিকার পরিষদ চিরকাল জনগণের অধিকার, স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক রাজনীতির পক্ষে অবিচল অবস্থান গ্রহণ করে এসেছে। আমরা সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় ঐক্য ও পার্বত্য অঞ্চলের স্থায়ী শান্তি-উন্নয়নের পক্ষে সোচ্চার। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, রাঙামাটি ২৯৯ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের সংসদ প্রার্থী এম. এ. বাশার দলীয় শৃঙ্খলা, গণতান্ত্রিক নিয়ম-নীতি ও জনগণের প্রতি দায়বদ্ধতার সম্পূর্ণ পরিপন্থি আচরণের লিপ্ত হয়েছেন।

এতে আরও বলা হয়, এম. এ. বাশারের বিরুদ্ধে দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে সমন্বয়হীনতা, সাংগঠনিক নির্দেশনার প্রতি অবজ্ঞা, দলীয় স্বার্থে বিরুদ্ধাচরণ মাধ্যমে সংগঠনের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি ও জনগণের প্রতি দায়বদ্ধতার পরিবর্তে ব্যক্তিগত স্বার্থের অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযোগগুলো দলীয় তদন্তে সন্তোষজনক প্রমাণিত হওয়ায় গণঅধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার সর্বসম্মত সিদ্ধান্তে এম. এ. বাশারকে রাঙ্গামাটি জেলায় অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা হলো এবং জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ তার প্রতি সব ধরনের সমর্থন উঠিয়ে নেওয়া হলো।

এ বিষয়ে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী এম. এ. বাশার জাগো নিউজকে বলেন, দলের মধ্যে একটা গ্রুপ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমার ক্ষতি করার জন্য এমনটা করেছে। আমি নির্বাচনের মাঠে রয়েছি। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত আছি। আমি কোনো অন্যায় করলে কেন্দ্র থেকে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। জেলা কমিটি যা করেছে তা দলীয় শৃঙ্খলা পরিপন্থি।

আরমান খান/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow