রাঙ্গামাটি ডিজেল মজুতের অভিযোগে যুবক গ্রেফতার

রাঙ্গামাটিতে অবৈধভাবে মজুতকৃত ১০০ লিটার ডিজেলসহ সাইফুল ইসলাম সাবুর (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শহরের পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শরীয়তপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাঙ্গামাটি কোতোয়ালি থান পুলিশের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মো. সাইফুল ইসলাম সবুরের বসত বাড়িতে ডিজেল মজুত রাখা আছে এমন তথ্য জানতে পারি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাড়িটি থেকে অবৈধভাবে রাখা ১০০ লিটার ডিজেল উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত সাইফুলকে গ্রেফতার করা হয়। সাইফুলের ভাই মো. রাসেল জানান, সম্পূর্ণ ভুল তথ্যের কারণে আমার ভাইকে গ্রেফতার করা হয়েছে। আমাদের ৩ ভাইয়ের মোট পাঁচটি বোট আছে। যেগুলো আমরা নিজেরা চালাই এবং পরিচালনা করি। আপনারা তদন্ত করে দেখেন আমাদের ২টা টুরিস্ট বোট, দুইটা মাছ পরিবহনের ট্রলার এবং একটি মালামাল পরিবহনের বোট আছে। এসব বোট চালানোর জন্য এই তেল আমাদের কাছে রাখতে হয়। তেল

রাঙ্গামাটি ডিজেল মজুতের অভিযোগে যুবক গ্রেফতার

রাঙ্গামাটিতে অবৈধভাবে মজুতকৃত ১০০ লিটার ডিজেলসহ সাইফুল ইসলাম সাবুর (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শহরের পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শরীয়তপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাঙ্গামাটি কোতোয়ালি থান পুলিশের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মো. সাইফুল ইসলাম সবুরের বসত বাড়িতে ডিজেল মজুত রাখা আছে এমন তথ্য জানতে পারি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাড়িটি থেকে অবৈধভাবে রাখা ১০০ লিটার ডিজেল উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত সাইফুলকে গ্রেফতার করা হয়।

সাইফুলের ভাই মো. রাসেল জানান, সম্পূর্ণ ভুল তথ্যের কারণে আমার ভাইকে গ্রেফতার করা হয়েছে। আমাদের ৩ ভাইয়ের মোট পাঁচটি বোট আছে। যেগুলো আমরা নিজেরা চালাই এবং পরিচালনা করি। আপনারা তদন্ত করে দেখেন আমাদের ২টা টুরিস্ট বোট, দুইটা মাছ পরিবহনের ট্রলার এবং একটি মালামাল পরিবহনের বোট আছে। এসব বোট চালানোর জন্য এই তেল আমাদের কাছে রাখতে হয়। তেল বোটে রাখলে চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা নিজেদের বাড়িতে রেখেছি। এটা মজুত বা বিক্রি করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। এই বিষয়গুলো পুলিশকে জানানো হয়েছে। কিন্তু পুলিশ আমাদের কথা শোনেনি।

রাঙ্গামাটি কোতোয়ালি থানা ওসি মো. জসীম উদ্দীন জানান, বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও কালোবাজারির চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ডিজেল পুলিশের হেফাজতে রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন শেষে মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরমান খান/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow