রাঙ্গুনিয়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (১০ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাইফুল (২৭) রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা এলাকার ধলিয়া মুসলিম পাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার (১১ জুন) সকালে র‌্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাবে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ মে দক্ষিণ রাঙ্গুনিয়ার জয়নগর এলাকায় ওই তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার ছাগল পালন করে। ঘটনার দিন বিকেলে ছাগলগুলো বাড়িতে ফিরে না আসায় সেগুলো আনতে বের হন ওই তরুণী। এসময় তাকে নির্জন স্থানে নিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত ৩০ মে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। র‌্যাব জানায়, মামলার এজাহারভুক্ত দ্বিতীয় আসামি সাইফুল দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় বাকলিয়া থানার তুলাতলী হাফেজ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হ

রাঙ্গুনিয়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১০ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাইফুল (২৭) রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা এলাকার ধলিয়া মুসলিম পাড়ার বাসিন্দা।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে র‌্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাবে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ মে দক্ষিণ রাঙ্গুনিয়ার জয়নগর এলাকায় ওই তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার ছাগল পালন করে। ঘটনার দিন বিকেলে ছাগলগুলো বাড়িতে ফিরে না আসায় সেগুলো আনতে বের হন ওই তরুণী। এসময় তাকে নির্জন স্থানে নিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত ৩০ মে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

র‌্যাব জানায়, মামলার এজাহারভুক্ত দ্বিতীয় আসামি সাইফুল দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় বাকলিয়া থানার তুলাতলী হাফেজ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow