রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার
রাজধানী ঢাকার তেজগাঁওয়ে সালমা ইন্ডাস্ট্রিতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। রোববার রাতে সেখানে মরদেহ পাওয়ার তথ্য মিলে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছেছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে তাকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার মোটিভ এখনও অজানা। তেজগাও শিল্পাঞ্চল থানার ওসি মাহমুদুর রহমান কালবেলাকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
রাজধানী ঢাকার তেজগাঁওয়ে সালমা ইন্ডাস্ট্রিতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। রোববার রাতে সেখানে মরদেহ পাওয়ার তথ্য মিলে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছেছে বলে জানা গেছে।
ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে তাকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার মোটিভ এখনও অজানা।
তেজগাও শিল্পাঞ্চল থানার ওসি মাহমুদুর রহমান কালবেলাকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
What's Your Reaction?