রাজধানীতে অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ভোরে তাকে অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, সকালে বসুন্ধরার একটি বাসা থেকে রিধিকাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি আত্মহত্যা হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। ভাটারা থানার ওসি মাজহারুল ইসলামের ভাষ্য অনুযায়ী, রিধিকার পরিবারের সদস্যরা জানিয়েছেন, এক ব্যক্তির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার আগে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপরই রিধিকা আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মরদেহের ময়নাতদন্তসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যেতে পারে। রিধ
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ভোরে তাকে অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, সকালে বসুন্ধরার একটি বাসা থেকে রিধিকাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি আত্মহত্যা হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।
ভাটারা থানার ওসি মাজহারুল ইসলামের ভাষ্য অনুযায়ী, রিধিকার পরিবারের সদস্যরা জানিয়েছেন, এক ব্যক্তির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার আগে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপরই রিধিকা আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।
এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মরদেহের ময়নাতদন্তসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যেতে পারে।
রিধিকা রিধি মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও যুক্ত ছিলেন। ছোটপর্দার কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’সহ বেশ কিছু নাটকে তাকে দেখা গেছে।
What's Your Reaction?