রাজধানীতে আ.লীগের সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

রাজধানীর গুলশান এলাকা থেকে জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুর মোহাম্মদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৭ জুন) রাতে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি জানান, গুলশান থেকে আটক করার পর নুর মোহাম্মদকে মিন্টো রোডে ডিবির কার্যালয়ে নেওয়া হচ্ছে। নুর মোহাম্মদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জামালপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ী হতে পারেননি। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতির অভিযোগ রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে দুদকের আবেদনের পর ঢাকার একটি আদালত নুর মোহাম্মদ, তার স্ত্রী রওশন আরা বেগম এবং ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

রাজধানীতে আ.লীগের সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

রাজধানীর গুলশান এলাকা থেকে জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুর মোহাম্মদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৭ জুন) রাতে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির প্রধান মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, গুলশান থেকে আটক করার পর নুর মোহাম্মদকে মিন্টো রোডে ডিবির কার্যালয়ে নেওয়া হচ্ছে।

নুর মোহাম্মদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জামালপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ী হতে পারেননি।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতির অভিযোগ রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে দুদকের আবেদনের পর ঢাকার একটি আদালত নুর মোহাম্মদ, তার স্ত্রী রওশন আরা বেগম এবং ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow