রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

রাজধানীর দারুসসালাম থানাধীন টেকনিক্যাল মোড়ে অতর্কিতভাবে ‘ককটেল’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মোটরসাইকেলে এসে দুজন পটকাজাতীয় কিছু ফাটিয়ে পালিয়ে গেছে। তবে এটি ককটেল নাকি পটকা ছিল, তা জানা যায়নি। শুধু বিকট শব্দ হয়েছে এবং ঘটনাস্থলে সড়কে গানপাউডার পড়ে ছিল। তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

রাজধানীর দারুসসালাম থানাধীন টেকনিক্যাল মোড়ে অতর্কিতভাবে ‘ককটেল’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মোটরসাইকেলে এসে দুজন পটকাজাতীয় কিছু ফাটিয়ে পালিয়ে গেছে। তবে এটি ককটেল নাকি পটকা ছিল, তা জানা যায়নি। শুধু বিকট শব্দ হয়েছে এবং ঘটনাস্থলে সড়কে গানপাউডার পড়ে ছিল।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow