রাজধানীতে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ইফতার সামগ্রী বিতরণ 

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর মিরপুরে নিম্ন আয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুরের রূপনগর এলাকায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের পক্ষ থেকে থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা এই কর্মসূচি পালন করেন। আয়োজকেরা জানান, রমজান মাসজুড়ে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ছিল, যা রোজাদার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রাজধানীতে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ইফতার সামগ্রী বিতরণ 

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর মিরপুরে নিম্ন আয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুরের রূপনগর এলাকায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের পক্ষ থেকে থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা এই কর্মসূচি পালন করেন।

আয়োজকেরা জানান, রমজান মাসজুড়ে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ছিল, যা রোজাদার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow