রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

রাজধানীর উত্তরায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যার দিকে ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের ২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলে করে আসা হেলমেটধারী দুই দুর্বৃত্ত দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। গুলি করা চারতলা বাড়িটির নাম জান্নাত। এর মালিক আবুল কাশেম। তিনি একেএসবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। স্থানীয় বাসিন্দারা জানান, মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে গুলি চালায়। বাড়ির সামনে থেকে আরও দুটি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, হেলমেট পরিহিত দুই ব্যক্তি একটি সাদা মোটরসাইকেলে এসে বাড়িটি রেকি করে। তখন সামনের রাস্তায় লোকজনের যাতায়াত দেখে চলে যায়। পরে মানুষের চলাচল কমে গেলে তারা ফের এসে গুলি করে পাশের গলি দিয়ে পালিয়ে যায়।  এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান বলেন, দুজন ওই বাড়ির গেটে দুই রাউন্ড গুলি করে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গুলির ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেক

রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

রাজধানীর উত্তরায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যার দিকে ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের ২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলে করে আসা হেলমেটধারী দুই দুর্বৃত্ত দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

গুলি করা চারতলা বাড়িটির নাম জান্নাত। এর মালিক আবুল কাশেম। তিনি একেএসবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।

স্থানীয় বাসিন্দারা জানান, মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে গুলি চালায়। বাড়ির সামনে থেকে আরও দুটি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, হেলমেট পরিহিত দুই ব্যক্তি একটি সাদা মোটরসাইকেলে এসে বাড়িটি রেকি করে। তখন সামনের রাস্তায় লোকজনের যাতায়াত দেখে চলে যায়। পরে মানুষের চলাচল কমে গেলে তারা ফের এসে গুলি করে পাশের গলি দিয়ে পালিয়ে যায়। 

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান বলেন, দুজন ওই বাড়ির গেটে দুই রাউন্ড গুলি করে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গুলির ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ ও আলামত সংগ্রহ করেছেন।

টিটি/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow