রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

রাজধানীর আদাবরে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি দেওয়ার প্রায় ৫ ঘণ্টা পর মো. জাহিদ (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সুনিবিড় হাউজিং ফার্ম গলিতে এ ঘটনা ঘটে।   পুলিশ জানায়, শনিবার সকালে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং ফার্মগলির বাসিন্দা গরু খামারি আ. খুশি শেখ ওরফে খোরশেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়েছিলেন জাহিদ। এ ঘটনায় খোরশেদ বাদি হয়ে আদাবর থানায় মামলা করেন। এজাহারে বলা হয়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং ফার্ম গলির বাসিন্দা গরু খামারি আ. খুশি শেখ ওরফে খোরশেদের বাসায় গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন জাহিদ। খোরশেদ টাকা দিতে অস্বীকৃতি জানালে জাহিদ তার বাসায় চাপাতি নিয়ে মহড়া দেন। একপর্যায়ে তিনি ১০ হাজার টাকা দেন জাহিদকে। এরপরও জাহিদ চাপাতি দিয়ে গরুর খামারের অবকাঠামো ভাঙচুর করেন। এরপর খোরশেদের ঘরে ঢুকে সুকেসের ড্রয়ার থেকে ৩০ হাজার টাকা নিয়ে নেন জাহিদ। এরপরও চাপাতি নিয়ে ওই বাসায় ঘুরোঘুরি করেন। বেলা সাড়ে ১২টার দিকে আশপাশের লোকজন জড়ো হয়ে জাহিদকে গণপিটুনি দেয়। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আদাবর থানার কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে জাহিদকে জনত

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু
রাজধানীর আদাবরে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি দেওয়ার প্রায় ৫ ঘণ্টা পর মো. জাহিদ (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সুনিবিড় হাউজিং ফার্ম গলিতে এ ঘটনা ঘটে।   পুলিশ জানায়, শনিবার সকালে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং ফার্মগলির বাসিন্দা গরু খামারি আ. খুশি শেখ ওরফে খোরশেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়েছিলেন জাহিদ। এ ঘটনায় খোরশেদ বাদি হয়ে আদাবর থানায় মামলা করেন। এজাহারে বলা হয়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং ফার্ম গলির বাসিন্দা গরু খামারি আ. খুশি শেখ ওরফে খোরশেদের বাসায় গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন জাহিদ। খোরশেদ টাকা দিতে অস্বীকৃতি জানালে জাহিদ তার বাসায় চাপাতি নিয়ে মহড়া দেন। একপর্যায়ে তিনি ১০ হাজার টাকা দেন জাহিদকে। এরপরও জাহিদ চাপাতি দিয়ে গরুর খামারের অবকাঠামো ভাঙচুর করেন। এরপর খোরশেদের ঘরে ঢুকে সুকেসের ড্রয়ার থেকে ৩০ হাজার টাকা নিয়ে নেন জাহিদ। এরপরও চাপাতি নিয়ে ওই বাসায় ঘুরোঘুরি করেন। বেলা সাড়ে ১২টার দিকে আশপাশের লোকজন জড়ো হয়ে জাহিদকে গণপিটুনি দেয়। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আদাবর থানার কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে জাহিদকে জনতার হাত থেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর জাহিদ সুস্থতাবোধ করলে ছিনতাই মামলায় তাকে আদালতে পাঠানো হয়। বিকেল ৪টার দিকে আদালত চত্বরে অবস্থিত হাজতের সামনে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। তখন দ্রুত ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  ওসি আরও বলেন, গত ১৬ জুন আদাবরের শেখেরটেকে মোবাইল ব্যাংকিং এজেন্টকে কুপিয়ে টাকা ও ফোন লুটের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে ঘটনার সঙ্গে জাহিদের সম্পৃক্ততা পাওয়া যায়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow