রাজধানীতে চার দিন যে সড়কে যান চলাচল বন্ধ থাকবে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজকে ঘিরে রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ কারণে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন প্রশিকা সড়কে নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকবে। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার অনুশীলন ম্যাচের পাশাপাশি বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ৮ জুন প্রথম ওয়ানডে, ১১ জুন দ্বিতীয় ওয়ানডে এবং ১৪ জুন তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে উল্লিখিত দিনগুলোতে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশের প্রশিকা সড়ক যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে। নগরবাসী ও যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি। মিরপুর-১ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলোকে প্রশিকা ক্রসিং থেকে শিয়ালবাড়ি ক্রসিং, রাইনখোলা এবং ঈদগাহ মাঠ হয়ে মিরপুর-১ এলাকায় যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে ডিএমপি জানিয়ে

রাজধানীতে চার দিন যে সড়কে যান চলাচল বন্ধ থাকবে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজকে ঘিরে রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ কারণে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন প্রশিকা সড়কে নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকবে।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার অনুশীলন ম্যাচের পাশাপাশি বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ৮ জুন প্রথম ওয়ানডে, ১১ জুন দ্বিতীয় ওয়ানডে এবং ১৪ জুন তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ উপলক্ষে উল্লিখিত দিনগুলোতে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশের প্রশিকা সড়ক যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে।

নগরবাসী ও যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি। মিরপুর-১ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলোকে প্রশিকা ক্রসিং থেকে শিয়ালবাড়ি ক্রসিং, রাইনখোলা এবং ঈদগাহ মাঠ হয়ে মিরপুর-১ এলাকায় যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে ডিএমপি জানিয়েছে, ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সবাইকে নির্দেশনা অনুসরণ করার অনুরোধ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow