রাজধানীতে চালকের মুখ বেঁধে রিকশা ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩

রাজধানীর মহাখালীতে মুখ বেঁধে চালককে ফেলে রেখে একটি ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করেছেন আনসার সদস্যরা। শুক্রবার (১০ এপ্রিল) ভোরে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। আটক তিনজন হলেন রিয়াজুল ইসলাম (২৭), রাজু মিয়া (২০) ও রাজন মিয়া (৩০)। তাদের বাড়ি যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ ও জামালপুরে। আনসার বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, ভোর সোয়া রাত ৪টার দিকে হাসপাতাল এলাকায় টহলের সময় একজনের চিৎকার শুনে এগিয়ে যান আনসার সদস্যরা। সেখানে গিয়ে তারা দেখতে পান, এক ব্যক্তি মুখ বাঁধা অবস্থায় রয়েছে। ভুক্তভোগী ওই ব্যক্তি জানান, একটি সংঘবদ্ধ দল তার রিকশা ছিনতাই করে চালক ও যাত্রী সেজে পালিয়ে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত হয়ে আনসার সদস্যরা দ্রুত ধাওয়া দেন। আনসারের এপিসি আমিনুল ইসলামের নেতৃত্বে ধাওয়া করে রিকশাসহ তিনজনকে আটক করা হয়। সেই সঙ্গে অভিযুক্তদের কাছ থেকে দুটি ছুরি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে রিকশাটি মালিকের কাছে হস্তান্তর করা হয়। আটক তিনজনকে তেজগাঁও থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে

রাজধানীতে চালকের মুখ বেঁধে রিকশা ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩

রাজধানীর মহাখালীতে মুখ বেঁধে চালককে ফেলে রেখে একটি ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করেছেন আনসার সদস্যরা।

শুক্রবার (১০ এপ্রিল) ভোরে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।

আটক তিনজন হলেন রিয়াজুল ইসলাম (২৭), রাজু মিয়া (২০) ও রাজন মিয়া (৩০)। তাদের বাড়ি যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ ও জামালপুরে।

আনসার বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ভোর সোয়া রাত ৪টার দিকে হাসপাতাল এলাকায় টহলের সময় একজনের চিৎকার শুনে এগিয়ে যান আনসার সদস্যরা। সেখানে গিয়ে তারা দেখতে পান, এক ব্যক্তি মুখ বাঁধা অবস্থায় রয়েছে।

ভুক্তভোগী ওই ব্যক্তি জানান, একটি সংঘবদ্ধ দল তার রিকশা ছিনতাই করে চালক ও যাত্রী সেজে পালিয়ে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত হয়ে আনসার সদস্যরা দ্রুত ধাওয়া দেন। আনসারের এপিসি আমিনুল ইসলামের নেতৃত্বে ধাওয়া করে রিকশাসহ তিনজনকে আটক করা হয়। সেই সঙ্গে অভিযুক্তদের কাছ থেকে দুটি ছুরি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরে রিকশাটি মালিকের কাছে হস্তান্তর করা হয়। আটক তিনজনকে তেজগাঁও থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিটি/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow