রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৪
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৪৭ টি মামলা করা হয়েছে বলে জানায় ডিএমপি। শুক্রবার (৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য জব্দসহ তাদের গ্রেফতার করা হয়। আরও পড়ুন স্টার্লিং সাবমেশিন গানসহ সর্বহারা পার্টির দুই অস্ত্রধারী গ্রেফতার গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ২২ জন, ওয়ারী বিভাগ ৪৮ জন, মতিঝিল বিভাগ ৭২ জন, তেজগাঁও বিভাগ ৪৫ জন, মিরপুর বিভাগে ১১২ জন, গুলশান বিভাগে ৩৫ জন এবং উত্তরা বিভাগে ৫৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি রিভলবার , ৩রাউন্ড গুলি, ৩০ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, প্যাথেড্রিন ইনজেকশন গ্রহনের সিরিঞ্জ ১৮টি, সিরিঞ্জের সুঁই ২৪টি, ইয়াবা সেবনে ব্যবহৃত ফয়েল পেপার, ৪ হাজার ২২ প্যাকেট সিগারেট, ১৩টি মোবাইল, ৫টি নিষিদ্ধ লিফলেট, ২টি কার্ড, ৫০ হাজার টাকা ম
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৪৭ টি মামলা করা হয়েছে বলে জানায় ডিএমপি।
শুক্রবার (৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য জব্দসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ২২ জন, ওয়ারী বিভাগ ৪৮ জন, মতিঝিল বিভাগ ৭২ জন, তেজগাঁও বিভাগ ৪৫ জন, মিরপুর বিভাগে ১১২ জন, গুলশান বিভাগে ৩৫ জন এবং উত্তরা বিভাগে ৫৩ জনকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি রিভলবার , ৩রাউন্ড গুলি, ৩০ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, প্যাথেড্রিন ইনজেকশন গ্রহনের সিরিঞ্জ ১৮টি, সিরিঞ্জের সুঁই ২৪টি, ইয়াবা সেবনে ব্যবহৃত ফয়েল পেপার, ৪ হাজার ২২ প্যাকেট সিগারেট, ১৩টি মোবাইল, ৫টি নিষিদ্ধ লিফলেট, ২টি কার্ড, ৫০ হাজার টাকা মূল্যের জাল নোট, ১টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ২টি সিএনজি ও ৩০টি চেতনানাশক এন্টিভেন ট্যাবলেট জব্দ করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
কেআর/এএমএ
What's Your Reaction?
