রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৪০৬

রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪০৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার (১২ জুলাই) সকালে ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৫ জন, লালবাগে ৩০ জন, ওয়ারীতে ৫৩ জন, মতিঝিলে ৪০ জন, তেজগাঁওয়ে ৬৬ জন, মিরপুরে ১১৬ জন, গুলশানে ৩১ জন, উত্তরায় ৩৯ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৬ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ২১ হাজার ৬২২ পিস ইয়াবা, ৯৬১ বোতল ফেনসিডিল, সাড়ে ১৭ লিটার দেশীয় মদ, ৭৬০ গ্রাম গাঁজা, ১৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি পিকআপ, একটি প্রাইভেটকার, আটটি মোবাইল ফোন, একটি লোহার হাতুড়ি, দুটি চাপাতি, একটি দা, একটি কুঠার, একটি শাবল, একটি ছুরি এবং নগদ ৩ লাখ ৯ হাজার টাকা জব্দ করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, এসব ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মোট ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৪০৬

রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪০৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রোববার (১২ জুলাই) সকালে ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৫ জন, লালবাগে ৩০ জন, ওয়ারীতে ৫৩ জন, মতিঝিলে ৪০ জন, তেজগাঁওয়ে ৬৬ জন, মিরপুরে ১১৬ জন, গুলশানে ৩১ জন, উত্তরায় ৩৯ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৬ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ২১ হাজার ৬২২ পিস ইয়াবা, ৯৬১ বোতল ফেনসিডিল, সাড়ে ১৭ লিটার দেশীয় মদ, ৭৬০ গ্রাম গাঁজা, ১৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

এছাড়া একটি পিকআপ, একটি প্রাইভেটকার, আটটি মোবাইল ফোন, একটি লোহার হাতুড়ি, দুটি চাপাতি, একটি দা, একটি কুঠার, একটি শাবল, একটি ছুরি এবং নগদ ৩ লাখ ৯ হাজার টাকা জব্দ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, এসব ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মোট ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow