রাজধানীতে দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা গুলিবিদ্ধ

রাজধানীর কোতোয়ালী থানাধীন নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. রাসেল (৩১) নামে যুবদলের এক সদস্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। আহত রাসেলের বন্ধু রিপন দাস জানান, রাসেল কোতোয়ালী থানা যুবদলের সদস্য। গতরাতে নয়াবাজার পার্ক এলাকায় হঠাৎ একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও জানান, আহত রাসেল শ্যামপুর আরসিং গেট এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আলী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে নয়াবাজার এলাকা থেকে এক যুবদল নেতাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বুকের বাম পাশে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর স্বজনরা তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অব

রাজধানীতে দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা গুলিবিদ্ধ

রাজধানীর কোতোয়ালী থানাধীন নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. রাসেল (৩১) নামে যুবদলের এক সদস্য গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

আহত রাসেলের বন্ধু রিপন দাস জানান, রাসেল কোতোয়ালী থানা যুবদলের সদস্য। গতরাতে নয়াবাজার পার্ক এলাকায় হঠাৎ একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, আহত রাসেল শ্যামপুর আরসিং গেট এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আলী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে নয়াবাজার এলাকা থেকে এক যুবদল নেতাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বুকের বাম পাশে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর স্বজনরা তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এসএনআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow