রাজধানীতে দ্রুতগামী বাসের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস মোড়ে রাস্তা পারাপারে সময় বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম এ আর আকতারুল আলম (৬৫)। তিনি পেশায় ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটর ছিলেন বলে জানা যায়। রোববার (৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা মো. ইমাম মেহেদী জানান, নিহত আকতারুল একটি ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করতেন। সন্ধ্যার দিকে মগবাজারের ওয়্যারলেস মোড়ে রাস্তা পারাপারে সময় দ্রুতগামী বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আসি। তিনি আরও জানান, আকতারুল পিরোজপুর জেলার কাউখালী থানাধীন বেকুটিয়া গ্রামের মোহাম্মদ ইউসুফ মল্লিকের ছেলে। বর্তমানে মেরুল বাড্ডা এলাকায় থাকতেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেড

রাজধানীতে দ্রুতগামী বাসের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস মোড়ে রাস্তা পারাপারে সময় বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম এ আর আকতারুল আলম (৬৫)। তিনি পেশায় ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটর ছিলেন বলে জানা যায়।

রোববার (৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা মো. ইমাম মেহেদী জানান, নিহত আকতারুল একটি ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করতেন। সন্ধ্যার দিকে মগবাজারের ওয়্যারলেস মোড়ে রাস্তা পারাপারে সময় দ্রুতগামী বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আসি।

তিনি আরও জানান, আকতারুল পিরোজপুর জেলার কাউখালী থানাধীন বেকুটিয়া গ্রামের মোহাম্মদ ইউসুফ মল্লিকের ছেলে। বর্তমানে মেরুল বাড্ডা এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এএমএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow